ভারতে বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১১:৩৩আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৩:৩০

ভারতে গত কয়েক মাসের ভারী বর্ষণজনিত বন্যায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত জুন থেকে ১৫ আগস্ট পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ৯টি রাজ্যে এক হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মৃতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্নাটকে অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে। সেখানে মারা গেছে প্রায় হাজারখানেক গবাদি পশু। মহারাষ্ট্রে মারা গেছেন কমপক্ষে ৫৬ জন। হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড ও পাঞ্জাব রাজ্যে বিদেশি নাগরিকসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এসব রাজ্যে নিখোঁজ রয়েছেন কমপক্ষে আরও ২২ জন। ফাইল ছবি
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার দিনভর ভারী বর্ষণের পর যমুনা ও সংলগ্ন অঞ্চলের অন্যান্য নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই উচ্চতায় উঠে আসে। আগামী ২৪ ঘণ্টায় এটি বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে। ফলে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও উত্তর প্রদেশে বন্যা সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। নিচু এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাত হয়ে থাকে। বৃষ্টি কৃষকদের জন্য উপকারী হলেও প্রতি বছর অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণহানির মতো ঘটনা সংবাদমাধ্যমের শিরোনাম হয়। সূত্র: আইওএল, স্ট্রেইট টাইমস, লাইভমিন্ট, ইন্ডিয়া টুডে। 

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম