আংশিকভাবে খুলছে কাশ্মিরের স্কুলগুলো, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

বিদেশ ডেস্ক
১৯ আগস্ট ২০১৯, ১৫:২৪আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৫:২৫

আংশিকভাবে খুলে দেওয়া হচ্ছে কাশ্মিরের স্কুলগুলো। ১৫ দিন বন্ধ থাকার পর সোমবার শ্রীনগরের ৯০০ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯৬টি খুলে দেওয়ার কথা রয়েছে। তবে স্কুলগুলো খুললেও সেখানে শিশুদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকেরা। ভয়াবহ আকারে সামরিকায়িত এ উপত্যকায় ইতোমধ্যেই অবস্থান করছে ভারতীয় বাহিনীর প্রায় সাত লাখ সদস্য। ব্যাপক মাত্রায় নজরদারি আর রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর হাজার হাজার সদস্য। এমন তীব্র সামরিক উপস্থিতি সত্ত্বেও দিল্লির পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। পাথর হাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়ছে কাশ্মিরি জনতা! এমন পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠানো ও তাদের শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন অভিভাবকরা। আংশিকভাবে খুলছে কাশ্মিরের স্কুলগুলো, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা
এর মধ্যেই জম্মুতে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের বাইক র‍্যালি বিক্ষুব্ধ করে তুলেছে স্থানীয়দের। উপত্যকার মুসলিমরা যেন এর প্রতিক্রিয়া বা পাল্টা বিক্ষোভ দেখাতে না পারে সেজন্য ফের বন্ধ করে দেওয়া মোবাইল ও ইন্টারনেট সংযোগ। যা উদ্বেগের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের।

পুলিশের পক্ষ থেকে অবশ্য শিশুদের স্কুলে পাঠাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে তাতে ভরসা পাচ্ছেন না বাবা-মায়েরা। ফারুক আহমেদ দার নামের একজন অভিভাবক বলেন, বর্তমান পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠানোর প্রশ্নই আসে না।

দিল্লির সিদ্ধান্তে সরকারি স্কুলগুলো আংশিকভাবে খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এখনও বন্ধ রয়েছে বেসরকারি স্কুলগুলো।

উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের সায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা জাভেদ-এর ভাষায়, ‘বাকি দেশ যখন ভারতের স্বাধীনতা দিবস উদযাপন করছে তখন কাশ্মিরিরা খাঁচার প্রাণীর মতো বন্দি রয়েছে। বঞ্চিত হচ্ছে মৌলিক মানবাধিকার থেকে।’

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম