কয়েক সপ্তাহের মধ্যে আরও তীব্র হবে অ্যামাজনের আগুন?

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ১৫:২৮আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১৫:৩১
image

ব্রাজিল সরকার দাবি করছে অ্যামাজন বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে দেশটির শীর্ষ এক পরিবেশবিদ হুঁশিয়ারি দিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আগুন আরও তীব্র হয়ে উঠতে পারে। বুধবার দেশটির সংবাদমাধ্যম গ্লোবোতে লেখা এক নিবন্ধে তাসো আজেভেদো নামে ওই পরিবেশবিদ সম্ভাব্য ক্ষতি এড়াতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

কয়েক সপ্তাহের মধ্যে আরও তীব্র হবে অ্যামাজনের আগুন?

এবছর এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৮০ হাজার আগুনের ঘটনা শনাক্ত হয়েছে। এর অর্ধেকেরও বেশি আগুনের ঘটনা ঘটেছে অ্যামাজন বনাঞ্চলে। তবে শনিবারও দেশটির উগ্র ডানপন্থী প্রেসিডেন্ট জইর বলসোনারো দাবি করেছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সোমবার ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী ফার্নান্দো আজেভেদো সিলভা সাংবাদিকদের বলেছেন, ‘পরিস্থিতি কোনও সোজাসাপ্টা পথে নেই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে আর ইতিমধ্যে সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসছে’। তবে আগুনের সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনও আসেনি বলে মনে করেন দেশটির অরণ্যবিনাশ পর্যবেক্ষণকারী গ্রুপ ম্যাপবায়োমাস-এর সমন্বয়ক তাসো আজেভেদো।

আজেভেদো তার নিবন্ধে বলেন, জুলাই এবং আগস্টে যখন সরকারি পর্যবেক্ষণ ব্যবস্থা বড় ধরনের আগুনের ঘটনা শনাক্ত করে তখন যেসব এলাকায় আগুন লেগেছে সেসব এলাকা এখনও পুরোপুরি জ্বলে ওঠেনি। ব্রাজিলের মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা আইএনপিই এর তথ্য অনুযায়ী আগস্টের প্রথম ২৬ দিনে আগুনে ব্রাজিলের অ্যামাজনের এক হাজার ১১৪ দশমিট ৮ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। পরিবেশবিদ তাসো আজেভেদো লিখেছেন, এখন যা দেখা যাচ্ছে তা সত্যিকার সংকট আর তা ট্রাজেডি হয়ে উঠতে পারে।

প্রকাশিত নিবন্ধে আজেভেদো সতর্ক করেন, এখনই যদি এই আগুন থামানো না হয় তাহলে দৃশ্যমান আগুন তা আরও ব্যাপক হয়ে উঠতে পারে। এজন্য আদিবাসী অঞ্চল ও সংরিক্ষত এলাকায় অরণ্য বিনাশের বিরুদ্ধে বড় ধরণের অভিযান এবং শুষ্ক মওসুম শেষ হওয়ার আগ পর্যন্ত বা অক্টোবরের শেষ পর্যন্ত অ্যামাজনে ইচ্ছাকৃতদ আগুন লাগানো নিষিদ্ধ করতে তড়িৎ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান