বাহামায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন ডোরিয়ান

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫০

রেকর্ড রাখা শুরুর পর থেকে ক্যারিবিয়ান দ্বীপ বাহামাপুঞ্জে আঘাত হেনেছে সবচেয়ে তীব্র ঘূর্ণিঝড় ডোরিয়ান। পাঁচ মাত্রার এই হারিকেনের আঘাতে দ্বীপের অনেক ঘরবাড়ির ছাদ উড়ে যাওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র বন্যারও। হারিকেনের পর সাত মিটার উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানার পর এই হারিকেনটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে এগোচ্ছে। দেশটির ফ্লোরিডা, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় রবিবার দুপুরে বাহমায় আঘাত হানে ডোরিয়ান

স্থানীয় সময় রবিবার দুপুরে বাহমার এলবো প্রবালপ্রাচীরে হারিকেন ডোরিয়ান আঘাত হানার কিছুক্ষণের মধ্যে আবাকো দ্বীপপুঞ্জ পানির নিচে চলে যায়। হারিকেনের সঙ্গে সঙ্গে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতও চলে এই দ্বীপপুঞ্জে। বাহামার কয়েক জন বাসিন্দার অনলাইনে পোস্ট করা ফুটেজে দেখা গেছে বাতাসে ছাদ উড়ে যাওয়ার পর ঘরে ঢুকে পড়েছে পানি। উল্টে যাওয়া নৌকাও বন্যার পানিতে ভাসতে দেখা গেছে এসব ফুটেজে।

স্থানীয় সময় সোমবার রাত অথবা মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পূর্ব উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রবিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টারের (এনএইচসি) পরিচালক কেন গ্রাহাম সতর্ক করে বলেন, দশ ঘণ্টারও বেশি সময় ধরে বড় ধরনের হারিকেনের কবলে থাকতে পারে বাহামা দ্বীপপুঞ্জ। রবিবার এই দ্বীপপুঞ্জের মূল বিমানবন্দরটি সচল থাকলেও এই এলাকার অপর বেশ কয়েকটি বিমানব্ন্দর বন্ধ রাখা হয়। পর্যটক হোটেলগুলো বন্ধ রাখা হয়েছে, স্থানীয় বাসিন্দারা বাড়ি-ঘরেই অবস্থান করছেন। নিম্নাঞ্চলীয় এলাকা থেকে বড় দ্বীপগুলোতে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে নৌকা ভাড়া করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকে স্কুল, গির্জা ও অন্যান্য আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

/জেজে/এমএমজে/বিএ/
সম্পর্কিত
ভেনেজুয়েলার ‘চুরির অভিযোগ’ নিয়ে যা বললেন মার্কিন জ্বালানিমন্ত্রী
মারা গেলেন মার্কিন নারীবাদী আন্দোলনের পথিকৃৎ গ্লোরিয়া স্টেইনেম
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
নিউইয়র্কের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত এআই নিষিদ্ধ করলেন মামদানি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণে দশ জেলায় ২২ ট্রাইব্যুনাল গঠন 
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
জান্নাতুন নূর সাইমুমের অনলাইন একক চিত্রকর্ম প্রদর্শনী ‘বোধ’
ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?
ইটালিয়ান না চীনা, কেশচর্চায় কোন কৌশল বেছে নেবেন?
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা