জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশি তদন্ত সম্পন্ন

বিদেশ ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩১আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৬:০১

মালয়েশিয়ায় অবস্থানরত বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শেষ করেছে দেশটির পুলিশ। পরবর্তী পদক্ষেপের জন্য অ্যাটর্নি জেনারেল চেম্বারের নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা। সংবাদমাধ্যম মালয়েশিয়ান ইনসাইট এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশি তদন্ত সম্পন্ন

মালয়েশিয়ায় ধর্ম ও জাতিগত ইস্যুকে স্পর্শকাতর বিবেচনা করা হয়। দেশটির ৬০ শতাংশ মানুষ মুসলমান আর বাকিরা চীন ও ভারতের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী। এদের বেশিরভাগই সনাতন ধর্মাবলম্বী। সম্প্রতি জাকির মন্তব্য করেছেন, ভারতের সংখ্যালঘু মুসলমানদের চেয়ে মালয়েশিয়ায় থাকা সংখ্যালঘু হিন্দুরা শতগুণ বেশি অধিকার ভোগ করছে। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় বসবাসকারী হিন্দুরা মাহাথিরের নয়,ভারতের প্রধানমন্ত্রীর সমর্থক। এই মন্তব্যের জেরে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার প্রসঙ্গটি আলোচনায় আসে। এ ঘটনায় পুলিশি তদন্ত চলছে। এ বিষয়ে দুইবার পুলিশের জেরার মুখেও পড়তে হয়েছে তাকে।

সোমবার সংবাদমাধ্যম মালয়েশিয়ান ইনসাইট এর প্রতিবেদনে বলা হয়, পুলিশ ইতোমধ্যে জাকির নায়েকের বিরুদ্ধে পরিচালিত তদন্ত কার্যক্রম শেষ করেছে। বুকিত আমান অপরাধ তদন্ত দফতরের পরিচালক হুজির মোহাম্মদ বলেন, তারা পাবলিক প্রসিকিউটরের কাছে জাকির নায়েকের তদন্তের ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন। হুজির বলেন, ভারতীয় ও মালয়েশীয়রা প্রধানমন্ত্রীকে সমর্থন করছে না জাকির নায়েকের এমন বক্তব্যের বিরুদ্ধে ৫০৪ ধারায় তদন্ত কার্যক্রম শুরু করে পুলিশ।  এবিষয়ে বেশ কয়েকজনের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে।

ভারতের আদালতে অর্থপাচার ও ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে জিহাদি কার্যক্রম উদ্বুদ্ধ করার অভিযোগ রয়েছে জাকিরের বিরুদ্ধে। দিল্লির পক্ষ থেকে তাকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক আবেদন করা হলে ২০১৮ সালে মাহাথির এ ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন।  

 

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম