১ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে গ্রহণে রাজি কানাডা!

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৫
image

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনার অংশ হিসেবে সিরিয়া থেকে ৬০ হাজার ও লেবানন থেকে ৪০ হাজার ফিলিস্তিনি শরণার্থী গ্রহণ করতে যাচ্ছে কানাডা। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে লেবাননের সংবাদপত্র আল আকবর এখবর জানিয়েছে। তবে কানাডার অভিবাসন মন্ত্রণালয় এ তথ্য অস্বীকার করেছে। ১ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে গ্রহণে রাজি কানাডা!

আল আকবরের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এই ইস্যুতে আমেরিকা ও কানাডার সমঝোতার ভিত্তিতে এই সিদ্ধান্ত আসছে। একই ধরনের সমঝোতা যুক্তরাষ্ট্র-স্পেন এবং ফ্রান্স-বেলজিয়ামের মধ্যেও রয়েছে; যার ফলে পরবর্তীতে লেবানন থেকে ১৬ হাজার ফিলিস্তিনি শরণার্থী গ্রহণ করবে স্পেন।

কর্মকর্তারা অভিবাসন নেটওয়ার্ক ও সংস্থাগুলোর প্রস্তাবিত সুযোগ-সুবিধাগুলো প্রকাশ করেছে। যেসব সংস্থা ফিলিস্তিনের শরণার্থী ক্যাম্পগুলোতে সক্রিয় রয়েছে।

ফিলিস্তিনের শরণার্থী বিশেষজ্ঞ তারেক হামমুদ বলেন, যদি এসব সমঝোতা কার্যকর হয়, তবে তা হবে জাতিসংঘের ১৯৪ ও অন্যান্য রেজুলেশনে বর্ণিত আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনের শরণার্থীদের নিশ্চয়তা দেওয়া মানবাধিকারের ‘স্পষ্ট লঙ্ঘন’।

মধ্যপ্রাচ্যভিত্তিক সম্প্রচারমাধ্যম আরবি২১-কে দেওয়া সাক্ষাৎকারে হামমুদ বলেন, কানাডা এই ধরনের চুক্তির জন্য আইনি পরিণতির জন্য দায়বদ্ধ হবে। কারণ তারা ফিলিস্তিনি শরণার্থীদের জন্য মাদ্রিদ কনফারেন্সে শুরু হওয়া বিশেষ কমিটির এক সদস্য দেশ।

তবে কানাডার অভিবাসনমন্ত্রী আহমেদ হুসেনের প্রেস সচিব এই সমঝোতার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার এমন কোনও চুক্তি নেই। এখন সিরিয়া বা লেবাননের মানুষকে পুনর্বাসনের জন্য এমন কোনও বিশেষ কর্মসূচিও বিবেচনা করা হচ্ছে না।’

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম