ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চান স্নোডেন

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৩৬

মার্কিন গোপন নথি ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেন ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চান। শনিবার প্রকাশিত এক সাক্ষাতকারে এমন আগ্রহ প্রকাশ করেন তিনি। এর আগেও একবার ফ্রান্সে আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন তিনি।

ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চান স্নোডেন

এডওয়ার্ড স্নোডেন মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক গোয়েন্দা কর্মকর্তা। জনস্বার্থ-সংশ্লিষ্ট মার্কিন নথি ফাঁস করার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছেন।  ২০১৩ সালে তিনি ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন। আশা করছেন বর্তমান প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ তাকে অনুমতি দেবেন।

এখন পর্যন্ত ১২টিরও বেশি দেশ তার আবেদন প্রত্যাখ্যান করেছেন। স্নোডেন বলেন, ‍দুঃখজনক ব্যাপার হচ্ছে মার্কিন নথি ফাঁসকারীর কথা কেউ শুনবে না, বরং রাশিয়া থেকে শুনবে। তিনি বলেন, তথ্য ফাঁসকারীদের রক্ষা করা কোনও সন্ত্রাসী কাজ নয়।  

২০১৩ সালে গোপন নজরদারির বিভিন্ন তথ্য ফাঁস করে সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন স্নোডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে নিজ দেশের নাগরিকদের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছেন নিজ দেশ থেকে। অপরদিকে গত বৃহস্পতিবার ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া জেলা আদালতে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠনের নথি ভুল করে ফাঁস করে ফেলেন প্রসিকিউটররা।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
মস্কো সফরে সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফ
জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প
ইরানি হ্যাকারদের হামলায় ৪ দিন বন্ধ যুক্তরাজ্যের একটি বিদ্যুৎকেন্দ্র
সর্বশেষ খবর
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
আমরা বলেছিলাম, যৌক্তিক মাত্রায় কিছু কোটা রাখা উচিত: সারজিস আলম
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
এশিয়া কাপে যাওয়ার আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন