সৌদি সমর্থিত ৪ সহস্রাধিক আমিরাতি অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৪

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে পরিচালিত ৪ হাজার ২৫৮টি ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ক্ষুদে ব্লগ সাইট টুইটার। ভুয়া নামে পরিচালিত এসব অ্যাকাউন্ট থেকে বেশিরভাগই কাতার ও ইয়েমেন সংশ্লিষ্ট বিষয়ে টুইট করা হতো। এই অ্যাকাউন্টগুলো পরিচালিত হতো সংঘবদ্ধ নেটওয়ার্ক দ্বারা। এছাড়া আমিরাতি ও মিসরের ২৬৭টি অ্যাকাউন্টের আরও একটি নেটওয়ার্কও বন্ধ করে দেওয়া হয়েছে। সৌদি সমর্থিত ৪ সহস্রাধিক আমিরাতি অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

টুইটার জানিয়েছে, সৌদি সরকারের সমর্থনে এসব অ্যাকাউন্ট থেকে কাতার ও ইরানকে লক্ষ্যবস্তু বানিয়ে বহুমুখী তথ্যযুদ্ধ চালানো হতো। ডটডেভ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান এসব অ্যাকাউন্ট ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বলে জানিয়েছে কোম্পানিটি।

সৌদি প্রচারণায় মদত দেওয়ার অভিযোগে গত মাসে ৩৫০টি অ্যাকাউন্ট ও পেজ মুছে দেয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। ওই সময়ে ফেসবুক আরও জানায়, অস্ত্র বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট আলাদা আরও ৩৫০টি অ্যাকাউন্টও বন্ধ করা হয়েছে।

প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকের এমন সিদ্ধান্তের পর সংযুক্ত আরব আমিরাত সংশ্লিষ্ট অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিলো টুইটার।

টুইটার কর্তৃপক্ষ বলছে, এসব অ্যাকাউন্টের ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ডটডেভ নামে এক বেসরকারি প্রতিষ্ঠান। কোম্পানিটির ওয়েবসাইটে তাদের সম্পর্কে বলা হয়েছে, এটি আবুধাবিভিত্তিক প্রথাগত সফটওয়্যার সল্যুশন কোম্পানি। ডটডেভের গিজাভিত্তিক মিসরেও একটি শাখা রয়েছে।

শুক্রবার একই সঙ্গে সৌদি রাজ পরিবারের উপদেষ্টা সৌদ আল কাহতানির অ্যাকাউন্টও বাতিল করেছে টুইটার। সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সংশ্লিষ্টতায় সন্দেহভাজন ভূমিকার কারণে বহিষ্কার হওয়ার দেড় বছর পর তার অ্যাকাউন্ট বাতিল করলো টুইটার।

/জেজে/এএ/এমএমজে/
সম্পর্কিত
নির্বাচনে কি হারছেন নেতানিয়াহু? যে আভাস দিচ্ছে জরিপ
গৃহযুদ্ধের ঝুঁকিতে ইসরায়েল: সিআইএ’র গোপন প্রতিবেদন
বিশ্ববাজারে কেন কমছে জ্বালানি তেলের দাম?
সর্বশেষ খবর
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
ইতিহাস আর আড্ডার এক পরিচিত ঠিকানা চট্টগ্রামের চেরাগী পাহাড়
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
একই মাসে দুই সিনেমা, কে এই মৌ খান
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
সর্বাধিক পঠিত
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি