যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উপসাগরীয় জোটে যোগ দেবে না ইরাক

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৫১
image

পারস্য উপসাগরের উপকূলবর্তী এলাকায় নৌ-চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক নৌ-সামরিক জোটে যোগ দেবে না ইরাক। গতকাল (১৯ সেপ্টেম্বর) এ ঘোষণা দেয় বাগদাদ। তারা বলছে, রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করছে ওই সামরিক জোট। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওই জোটে যোগদানের পরপরই ইরাকের এই ঘোষণা আসলো। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উপসাগরীয় জোটে যোগ দেবে না ইরাক

চলতি বছরের মে মাসে ওমান উপসাগরে চারটি ট্যাংকারে হামলার পর জুন মাসে ওই এলাকায় আরও দুটি ট্যাংকারে হামলা হয়। ওই সময় তেল ট্যাংকারের ওপর হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র। শুরু থেকেই তেহরান ওই অভিযোগ অস্বীকার করে। জুন মাসে ট্যাংকারে হামলার কয়েক দিনের মাথায় একটি চালকবিহীন ড্রোন ভূপাতিত করে ইরানি বাহিনী। দেশটির দাবি, ড্রোনটি তাদের আকাশসীমায় ঢুকে পড়েছিল। আর ওয়াশিংটনের দাবি, ড্রোনটি আন্তর্জাতিক আকাশসীমাতেই ছিল। এরপরই পারস্য উপসাগরে ইরান ও ইয়েমেন সংলগ্ন পানিসীমার সুরক্ষায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক নৌ-সামরিক জোট গঠন করা হয়। ইতোমধ্যে ওই জোটে যোগ দিয়েছে সৌদি আরব, বাহরাইন, অস্ট্রেলিয়া, বাহরাইন, ইসরায়েলও যুক্তরাজ্য। সর্বশেষ ওই জোটে যোগদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

যুক্তরাষ্ট্রে সঙ্গে সৌদি আরব পারস্য উপসাগরের যৌথভাবে টহল শুরুর পর বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ওই জোটে যোগ দেয়। এর পরপরই ইরাকের পক্ষ থেকে ওই বিবৃতি দেওয়া হলো। সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম মার্কিন নেতৃত্বাধীন জোটে আবুধাবির যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আল সাহাফের এক মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, বাগদাদ বিশ্বাস করে পারস্য অঞ্চলের নৌ-পথের সুরক্ষায় যেকোনও সামরিক জোট গঠন ওই অঞ্চলের পরিস্থিতিকে আরও জটিল করবে। বাস্তব পরিস্থিতির কারণে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা একাধিক পথে মোড় নেবে। এই উত্তেজনা বৃদ্ধির মধ্যে নিরপেক্ষ অবস্থানে থেকে ওই অঞ্চলের স্থিতিশীলতা, ভারসাম্য ও নিরাপত্তা বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর চাপ দেবে ইরাক।

মুখপাত্র জোর দিয়ে বলেন, ইরাক নিজেদের স্বার্থ এবং ওই অঞ্চলের প্রকৃতি ও উন্নয়নের কথা বিবেচনা করছে। আমরা বৃহৎ বিনিয়োগ কোম্পানির জন্য বৈঠকের কেন্দ্র এবং বড় বড় কোম্পানির বিনিয়োগকে উৎসাহিত করতে চাই।

 

/এইচকে/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের