গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

বিদেশ ডেস্ক
০১ অক্টোবর ২০১৯, ০৮:৫৯আপডেট : ০১ অক্টোবর ২০১৯, ১০:৩৪

ভারতের গুজরাটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০ জন। সোমবার উত্তর গুজরাটের বনসকণ্ঠ এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। গুজরাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২১
উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রবল বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারান বাসের চালক। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিলাসবহুল বাসটিতে ৭০ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, আম্বাজি-দান্তা জাতীয় সড়কের ত্রিশুলাঘাটে বাসটি সরিয়ে রাস্তা পরিষ্কারের চেষ্টা করছে দুটি বুলডোজার।

পুলিশ জানিয়েছে, আহতদের দান্তা ও পানলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক সন্দীপ সাগলে। আহত ৩৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

জেলা প্রশাসক বলেন, আহতদের চিকিৎসা এবং মৃতদের ময়নাতদন্তের জন্য দুইটি হাসপাতালেই আমরা আরও চিকিৎসক পাঠিয়েছি। সব যাত্রীই একই গ্রামের বাসিন্দা ছিলেন। অম্বাজী মন্দির থেকে ফিরছিলেন তারা।

ওই এলাকায় গত জুনে আরেক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। জেলা প্রশাসক সন্দীপ সাগলে জানিয়েছেন, ওই রাস্তাটি চার লেনে উন্নীত করা হবে।

এ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘বনসকণ্ঠ থেকে ভয়ঙ্কর খবর এসেছে। দুর্ঘটনায় মৃত্যুর খবরে আমি খুবই শোকাহত। এই শোকাহত পরিবেশে নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা। আহতদের পাশে থেকে সব ধরনের সাহায্য করছে স্থানীয় প্রশাসন। তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।

রাজ্য ও স্থানীয় প্রশাসনের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লিখেছেন, গুজরাটের বনসকণ্ঠে বাস দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে গভীর শোকাহত। আমি স্থানীয় ও রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলেছি, প্রয়োজনীয় সব ব্যবস্থা করছে তারা। আমার হৃদয় নিংড়ানো শোকবার্তা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

/এমপি/
সম্পর্কিত
প্রেমের গল্প থেকে রাজকীয় প্রাসাদ, ইতিহাসের শহর মান্ডুতে ঘুরে আসুন
দিল্লির সত্য নিকেতনে বহুতল ভবন ধস, আটকা পড়ার শঙ্কা বহু শিক্ষার্থীর
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’