সিরিয়ায় তুর্কি অভিযান নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ

বিদেশ ডেস্ক
০৭ অক্টোবর ২০১৯, ২০:৪২আপডেট : ০৭ অক্টোবর ২০১৯, ২০:৪৩

সিরিয়ায় তুরস্কের অভিযান নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলেছে, তারা মারাত্মক পরিণামের জন্য প্রস্তুত রয়েছেন।  সিরিয়ার উত্তরাঞ্চল থেকে যুক্তরাষ্ট্র তাদের সেনা সরিয়ে নিলে এই মন্তব্য করেন জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক সংস্থার আঞ্চলিক প্রধান পানোস মুমতিজ।

সিরিয়ায় তুর্কি অভিযান নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ সোমবার সিরিয়ায় আইএসবিরোধী অভিযান চালানোর ঘোষণা দেয় তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেন, সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দিতেই তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। তবে এর আগেই যুক্তরাষ্ট্রও তুর্কি অভিযানের সম্ভাব্যতার কথা জানিয়েছিলো। চূড়ান্ত ঘোষণা আসার পর সেনা সরিয়ে নিতে শুরু করে তারা।

পানোস মুমতিজ বলেন, ‘আমরা জানি না কে হতে যাচ্ছে। তবে সবচেয়ে খারাপ কিছুর জন্যই আমরা প্রস্তুত রয়েছি। তিনি জানান, জাতিসংঘ সবপক্ষের সঙ্গেই যোগাযোগ রাখছে।  মুমতিজ বলেন, এর পরিণাম কি হতে পারে তার কোনও উত্তর জানা নেই।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, সংস্থাটি নিশ্চিত করতে চায় যে তুরস্কের নতুন এই অভিযানে যেন নতুন করে কেউ বাস্তুচ্যুত না হয়।

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোতে গত তিন মাসে আসাদ বাহিনীর হামলার ভয়াবহতায় বাস্তুচ্যুত হয়েছেন চার লাখেরও বেশি মানুষ।

মুমতিজ বলেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের ব্যাপারে জাতিসংঘ আগে থেকে কিছু জানতো না।  তিনি বলেন, হতাহতের শিকারদের জন্য জাতিসংঘের পরিকল্পনা আছে। তবে আশা করছি সেটা ব্যবহার করতে হবে না।

/এমএইচ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম