পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা কুরবান শাহকে গুলি করে হত্যা

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৯, ২০:০৭আপডেট : ০৮ অক্টোবর ২০১৯, ২০:০৯

ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা কুরবান শাহকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১০টার দিকে দলীয় কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত কুরবান শাহ পূর্ব-মেদিনীপুরের পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে বিজেপি-র দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা কুরবান শাহকে গুলি করে হত্যা
পাঁশকুড়ার মাইসোরায় নিহতের বাসায় গিয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান শুভেন্দু অধিকারী। এ সময় কারও নাম না নিয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে বেশ কয়েকবার দেখা গেছে। সে-ই পরিকল্পনা অনুযায়ী পঞ্চায়েত সমিতির নেতাকে খুন করিয়েছে।

বিজেপি অবশ্য এ হত্যাকাণ্ডে যোগসাজশের খবর অস্বীকার করেছে। দলটির জেলা সহসভাপতি মানস রায়ের দাবি, এর সঙ্গে বিজেপি-র রাজনীতির কোনও যোগসূত্র নেই। এটা সম্পূর্ণভাবে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলেল ফল। গোটা রাজ্যে তাদের কোন্দল বেড়েছে। এ ঘটনা তারই প্রমাণ।

শুভেন্দু অধিকারী বলেন, ওই হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দার কোনও ভাষা নেই। এর নেপথ্যে কে রয়েছে তা একটা বাচ্চা ছেলে থেকে শুরু করে সাবই জানেন। উনি সংশ্লিষ্ট এলাকায় কখন কিভাবে ছিলেন; পুলিশ সিসিটিভিতে তার প্রমাণ পেয়েছে। ভাড়া করা খুনি দিয়ে কুরবান শাহকে হত্যা করা হয়েছে। ওই হত্যার নেপথ্যে দু’জন রয়েছেন। নাম বলে  তাদেরকে হিরো করতে চাই না। পুলিশের কাজ পুলিশ করবে। তবে নিহতের মরদেহকে সাক্ষী রেখে বললাম, অভিযুক্তরা কারাগারে যাবে, সেখান থেকে আর বেরুবে না। সেজন্য যা আইনি পদক্ষেপ নেওয়া দরকার তার সবই করা হবে। সূত্র: পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম