কাশ্মিরে এবার কলেজ সচলের উদ্যোগও ব্যর্থ

বিদেশ ডেস্ক
০৯ অক্টোবর ২০১৯, ২২:৪৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ২২:৫২

ভারত শাসিত কাশ্মিরে বিধিনিষেধ আরোপের ৬৬তম দিনে বুধবার সেখানে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। রাজ্যে স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে এই উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। তবে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, শিক্ষার্থীদের অনুপস্থিতিতে সেই উদ্যোগ ব্যর্থ হয়েছে। এর আগে সেখানকার স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও শিক্ষার্থী উপস্থিত হয়নি। কাশ্মিরে কলেজ খুলে দেওয়া হলেও শ্রেণীকক্ষগুলো ছিলো শিক্ষার্থী শুন্য

২০১৯ সালের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল পাস হয়। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা।গ্রেফতার করা হয়েছে সেখানকার শত শত নেতাকর্মীকে। জারি করা হয় বিধিনিষেধ। বন্ধ রাখা হয় সেখানকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ শত শত শিক্ষাপ্রতিষ্ঠান।

গত সপ্তাহে কাশ্মিরের ডিভিশনাল কমিশনার বসির খান ৩ অক্টোবর থেকে স্কুল ও ৯ অক্টোবর থেকে সেখানকার কলেজ খোলার ঘোষণা দেন। তবে স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতির পর বুধবার কলেজের কর্মচারিরা হাজির হলেও শিক্ষার্থীরা ছিলো অনুপস্থিত।  দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, নিরাপত্তা শঙ্কায় অভিভাবকেরা সন্তানদের স্কুল-কলেজে ফেরানোর সাহস দেখাতে পারছেন না।

বুধবারও বন্ধ ছিলো কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরের গণপরিবহন। তবে ব্যক্তিগত গাড়ি বের হলে বাণিজ্যিক এলাকা লাল চক ও আশেপাশের এলাকায় কিছুটা ট্রাফিক জ্যাম দেখা গেছে। ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে সেখানকার দোকান মালিকেরা ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত দোকান খোলা রাখলেও এরপর তা বন্ধ করে দেয়।

কাশ্মিরের বেশিরভাগ ল্যান্ডলাইন ফোনগুলো চালু করে দেওয়া হলেও সেখানকার বেশিরভাগ এলাকাতেই বন্ধ রয়েছে মোবাইল ফোন ও ইন্টারনেট।

 

/জেজে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি