আল কায়েদার শীর্ষ বোমা প্রস্তুতকারীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
১১ অক্টোবর ২০১৯, ০২:১৭আপডেট : ১১ অক্টোবর ২০১৯, ০২:২১
image

আল কায়েদার শীর্ষ বোমা প্রস্তুতকারী ইব্রাহিম হাসান আল আসিরিকে দুই বছর আগে ইয়েমেনে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ইব্রাহিম বিভিন্ন স্থানে বিমান হামলার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলো।

আল কায়েদার শীর্ষ বোমা প্রস্তুতকারীকে হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

২০০১ সালে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ায় সন্দেহভাজন আল কায়েদার হামলায় প্রাণ হারায় ৩ হাজার মানুষ। এই হামলার জেরে ওই সশস্ত্র গোষ্ঠীর তৎকালীন শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে আফগানিস্তানের তালেবান সরকার আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ তুলে দেশটিতে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ বাহিনীর হামলায় নিহত হয় আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। যুক্তরাষ্ট্রে ওই সন্ত্রাসী হামলার পর থেকে তালেবানদের বিভিন্ন নেতা ও সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র বাহিনী।

ওয়াশিংটনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা নিশ্চিত যে, ২০১৭ সালে আল কায়েদার প্রভাবশালী সদস্য ও শীর্ষ বোমা প্রস্তুতকারী আল-আসিরিকে হত্যা করা হয়েছে। ওই সশস্ত্র গোষ্ঠীর ঘনিষ্ঠ ও উপজাতিদের উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের বার্তাসংস্থা এপি’র ২০১৮ সালের এক প্রতিবেদনে জানানো হয়, ইয়েমেনের পূর্বাঞ্চলীয় মেহরিবে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় আল-আসিরি ও তার কয়েক সহযোগী নিহত হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই হত্যার বিষয় নিশ্চিত করে হোয়াইট হাউজ। তবে ওই অভিযানের বিস্তারিত তথ্য বা কেন এতো পরে নিশ্চিত করা হলো তার কোনও ব্যাখ্যা দেয়নি তারা।

২০০৯ সালে আল কায়েদা আরাবিয়ান পেনিন্সুলা (একিউএপি) গঠনের পরে আল-কায়েদার ইয়েমেনি ও সৌদি শাখাগুলোর একীভূত হওয়ার পরে  বোমা প্রস্তুতকারী হয়ে ওঠে আল-আসিরি। সে রিয়াদে রসায়নে লেখাপড়া করেছে। বৃহস্পতিবার হোয়াইট হাউজের বিবৃতিতেও ওই গোষ্ঠীটির দ্বারা পরিচালিত বেশ কয়েকটি ব্যর্থ হামলায় আল-অসিরির ভূমিকা নিশ্চিত করা হয়েছে।

/এইচকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের