মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের

আন্তর্জাতিক ডেস্ক 
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা স্যাটেলাইটের হাই বা উচ্চ রেজল্যুশনের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, জুলাইয়ে জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে তেহরান চীনা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ওই ঘাঁটির হাই রেজল্যুশনের স্যাটেলাইট ছবি সংগ্রহ করেছি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় ব্যবহৃত ছবিগুলো সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর নাম তারা প্রকাশ করেননি। একইসঙ্গে বেইজিং সরাসরি এ ঘটনায় জড়িত ছিল- এমন অভিযোগও করেননি তারা।

প্রতিবেদন অনুযায়ী, হামলার সঙ্গে সংশ্লিষ্ট স্যাটেলাইট ছবির বিষয়টি মার্কিন কর্মকর্তারা চীনা কর্মকর্তাদের কাছে তুলেছেন। তবে চীনা কর্মকর্তারা অভিযোগটি প্রত্যাখ্যান করে এর প্রমাণ দাবি করেছেন।

জুলাইয়ের ওই হামলায় জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটির একটি আবাসিক এলাকায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিলেন। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন।

এর আগে মে মাসে এমন স্যাটেলাইট ছবি ইরানকে সরবরাহের অভিযোগে তিনটি চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০
মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার নেপথ্যে চীনা স্যাটেলাইট, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
৯/১১ হামলার ২৫তম বার্ষিকীতে এক মঞ্চে ট্রাম্প ও চার সাবেক মার্কিন প্রেসিডেন্ট
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
সর্বশেষ খবর
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
ফেসবুকের সুবিধা এবার ইনস্টাগ্রামেও, প্রোফাইলে দেখানো যাবে ট্যাগ করা পোস্ট
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
দেশে সারের কোনও ঘাটতি নেই, কেউ বেশি দামে কিনবেন না: সমাজকল্যাণমন্ত্রী
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শক্ত পানিতে চুল ধুলে কি সত্যিই ক্ষতি হয়? যা জানা জরুরি
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
শরীর ও ব্যক্তিগত প্রশ্নে বিরক্ত নীনা, দিলেন কড়া জবাব
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ