চীনের ওপর নতুন শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১২ অক্টোবর ২০১৯, ১০:২৯আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১০:৩৪

ওয়াশিংটনে দুই দিনের আলোচনার পর চীনা পণ্য আমদানির ওপর নতুন করে শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচকেরা প্রথম পর্যায়ের চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছেন। এরমধ্যে রয়েছে কৃষিপণ্যের ক্রয় বাড়ানো এবং আর্থিক সেবা ও প্রযুক্তিগত চুরি ইস্যুতে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি। চীনের শীর্ষ আলোচক উপপ্রধানমন্ত্রী লিউ হে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন। চীনের ওপর নতুন শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধের মধ্যে মানবাধিকার নিয়ে উদ্বেগ জানিয়ে সম্প্রতি চীনের ২৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর  নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এনিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বৃহস্পতিবার দুই দিনের আলোচনা শুরু করে দুই দেশের প্রতিনিধিরা। এর আগেই আগামী সপ্তাহে কিছু চীনা পণ্যের ওপর ৩০ শতাংশ কর আরোপের ঘোষনা দিয়ে রাখে যুক্তরাষ্ট্র। শুক্রবারের আলোচনা শেষে ওই কর আরোপ স্থগিতের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন।

আলোচনা শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা চুক্তির কাছাকাছি উপনীত হয়েছি, শুধু লেখাপড়াটাই বাকি’।  ডিসেম্বরে চিলিতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করা যাবে বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প। তিনি জানান, চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে পরবর্তী ধাপের আলোচনা শিগগিরই শুরু হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, অতীতে যুক্তরাষ্ট্র একই ধরণের অগ্রগতির দাবি করলেও দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তি হয়নি।

/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম