পাকিস্তানে ৪ সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি ভারতের

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৪:০৮আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৪:১১

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরের চার ‘সন্ত্রাসী আস্তানা’ গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ভারত। জি নিউজের খবরে বলা হয়েছে, রবিবার ভারতীয় বাহিনীর চালানো এ অভিযানে চার থেকে পাঁচজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ১০-১৫ জঙ্গিকে। পাকিস্তানে ৪ সন্ত্রাসী আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি ভারতের
প্রতিবেদনে বলা হয়, ‘সন্ত্রাসী আস্তানা’গুলোর অবস্থান ছিল কাশ্মিরের তনঘর সেক্টরের উল্টো দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নীলম ঘাটে।

এর আগে কাশ্মির সীমান্তে পাকিস্তানি বাহিনীর গুলিতে দুই সেনাসদস্যসহ তিন ভারতীয় নিহত হয়েছে বলে জানায় ভারতীয় কর্তৃপক্ষ। পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হামলায় আহত হয়েছে আরও তিন বেসামরিক। কুপওয়ারা জেলার তনঘর সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পোস্ট লক্ষ্য করে পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় বাহিনীর দাবি, যুদ্ধবিরতি লঙ্ঘন করে অতর্কিত হামলা চালিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা গুলিবর্ষণের মধ্য দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। এতে পাকিস্তান সীমান্তের অভ্যন্তরে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সূত্র: এনডিটিভি, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
রান্না ছাড়াই পানিতে ভিজিয়ে খাওয়া যায় যে চাল
নোয়াখালী থেকে শ্রীনগর: ১৯৪৭ সালের ১৫ আগস্ট কী করছিলেন গান্ধী, নেহেরু, জিন্নাহ ও ফয়েজ
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮
সর্বশেষ খবর
ধানমন্ডি ৩২ নম্বরে আটক যুবককে কারাগারে প্রেরণ
ধানমন্ডি ৩২ নম্বরে আটক যুবককে কারাগারে প্রেরণ
বিএনপির ১৩ ধরনের কমিটির মধ্যে সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটি, এর সদস্যদের কাজ কী
বিএনপির ১৩ ধরনের কমিটির মধ্যে সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটি, এর সদস্যদের কাজ কী
শিক্ষক সংকট জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ
শিক্ষক সংকট জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ
রান্না ছাড়াই পানিতে ভিজিয়ে খাওয়া যায় যে চাল
রান্না ছাড়াই পানিতে ভিজিয়ে খাওয়া যায় যে চাল
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার