হংকংয়ের মসজিদে জল কামানের পানি, ক্ষমা চাইলেন ল্যাম

বিদেশ ডেস্ক
২১ অক্টোবর ২০১৯, ১৮:৫৯আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১৯:০২
image

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে একটি বড় মসজিদে পুলিশের জল কামান দিয়ে পানি নিক্ষেপের ঘটনায় ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র নামে খ্যাত ওই অঞ্চলে রবিবার (২০ অক্টোবর) রাতে আন্দোলনকারীদের প্রতিরোধ করতে অভিযান চালায় পুলিশ। ওই সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান থেকে পানি নিক্ষেপ করে পুলিশ। পরে কোউলুন জেলার ওই মসজিদ পরিদর্শন শেষে সোমবার (২১ অক্টোবর) ক্ষমা চান হংকংয়ের ওই শীর্ষ নেতা।

হংকংয়ের মসজিদে জল কামানের পানি, ক্ষমা চাইলেন ল্যাম

সম্রাট নুরুহিতোর রাজ্যাভিষেক অনুষ্ঠানে যোগ দিতে জাপানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এক সরকারি বিবৃতি দেন ক্যারি ল্যাম। এতে তিনি ওই ঘটনার জন্য ইসলামি নেতাদের কাছে দুঃখপ্রকাশ করেন। বিগত পাঁচ মাস ধরে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানোর জন্য ইসলামি নেতাদের কাছে কৃতজ্ঞতা জানান তিনি।

রবিবার কোউলুন শহরে গণতন্ত্রপন্থীদের ছত্রভঙ্গ করতে জল কামান দিয়ে পানি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এক পর্যায়ে হংকংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামি ধর্মীয় উপাসালয় কোউলুন মসজিদের ফুটপাথ ও দরোজায় পানি নিক্ষেপ করা হয়।

বিবৃতিতে ক্যারি ল্যাম বলেন, ‘হংকংয়ের মুসলিম সম্প্রদায় সব সময় অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে।’

প্রধান ইমাম মুহাম্মদ আরশাদ বলেন, ল্যামের ক্ষমা চাওয়াকে ‘গ্রহণ’ করা হয়েছে। এখানে শান্তি বজায় থাকুক এটাই আশা করে মুসলিম সম্প্রদায়।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাবশত মসজিদে পানি নিক্ষেপ করা হয়েছে। ধর্মীয় স্বাধীনতায় শ্রদ্ধা রাখে তারা ও প্রার্থনার স্থানগুলো সংরক্ষণে সচেষ্ট পুলিশ।

আন্দোলনকারীরা বলেছেন, গত সপ্তাহে গণতন্ত্রপন্থী নেতা মুখোশধারীদের হামলার শিকার হওয়ার পর রবিবারের বিক্ষোভে মসজিদকে টার্গেট করেনি তারা। পুলিশ জানিয়েছে, ওই হামলাকারীরা ‘চীনা নাগরিক নয়’।

/এইচকে/এএ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী