যুক্তরাজ্যে ২৯০ ফুট চিমনির ওপরে আটকা পড়া ব্যক্তি নিহত

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ০৬:০০আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ০৬:০২

যুক্তরাজ্যের পরিত্যক্ত একটি কারখানার চিমনির ওপরে আটকে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। প্রায় ১৫ ঘণ্টা ধরে ২৯০ ফুট দীর্ঘ ওই চিমনিতে আটকা পড়েন ৫০-এর কোঠায় থাকা ওই ব্যক্তি। সোমবার তাকে উদ্ধারে হেলিকপ্টার দিয়ে তৎপরতা চালানো হলেও তা ব্যর্থ হয়। পরে বিকেলে নিচে নামিয়ে আনা হলে ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ। তবে কিভাবে ওই ব্যক্তি কারলিসলে এলাকায়ি ওই চিমনির ওপরে আটকা পড়েছিলেন তা স্পষ্ট নয়। যুক্তরাজ্যে ২৯০ ফুট চিমনির ওপরে আটকা পড়া ব্যক্তি নিহত

সোমবার স্থানীয় সময় রাত ২.২০ মিনিটে কারলিসলে এলাকার ডিক্সন চিমনিতে ওই ব্যক্তির আটকে পড়ার খবর পাওয়া যায়। ওই সময়ে হেলিকপ্টার ব্যবহার করে তাকে উদ্ধারের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়।

পরে স্কটল্যান্ড থেকে একটি বিশেষ চেরি পিকার (উঁচু স্থানে কাজ করতে ব্যবহৃত প্লাটফর্ম) আনা হয়। এটি ব্যবহার করে তাকে নামানো হলেও ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ। পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে আর বিশেষজ্ঞ কর্মকর্তারা তার পরিবারকে সহায়তা করছেন।

পুলিশের মুখপাত্র জানান, উদ্ধার তৎপরতার প্রথম দিকে সাড়া দিয়েছিলেন ওই ব্যক্তি। তবে বিশেষজ্ঞ দল চেরি পিকারের মাধ্যমে তার কাছে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে থেকেই তার সঙ্গে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি জানান, ওই ব্যক্তি কেন ও কিভাবে ওই চিমনির ওপরে পৌঁছালো তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

 

/জেজে/
সম্পর্কিত
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
পুতিনের সঙ্গে বৈঠকের পর কিয়েভে কুশনার-উইটকফ
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন