বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিভক্ত হচ্ছে কাশ্মির

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ০৯:২২আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৩:১৮

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরকে আনুষ্ঠানিকভাবে বিভক্তের ঘোষণা আসলো। নতুন ঘোষণা অনুযায়ী জম্মু ও কাশ্মির একটি প্রশাসনিক কাঠামোতে চলবে, আর চীন সীমান্তবর্তী লাদাখে আরেকটি। তবে এই দুটি রাজ্যই সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকবে। কাশ্মির বিভক্তের ঘোষণার প্রায় তিন মাস পর তা কার্যকর হতে চলেছে।

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিভক্ত হচ্ছে কাশ্মির ৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। ইউরোপীয় ইউনিয়ন আর যুক্তরাষ্ট্র গত দুই মাস ধরে ভারত সরকারের কাশ্মির নীতির তীব্র সমালোচনা করে আসছে। যদিও মোদি সরকারের দাবি ওই অঞ্চলে জঙ্গি দমনে তারা এ পদক্ষেপ নিয়েছে।

বিভক্ত হওয়ার পর ৯৮ শতাংশ জনগণ জম্মু ও কাশ্মিরেই থাকছে। এর মধ্যে কাশ্মিরে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। তাদের জনসংখ্যা ৮০ লাখ। আর ৬০ লাখ জনসংখ্যার জম্মু হিন্দু সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে লাদাখে জনসংখ্যা ৩ লাখ, যেখানে মুসলিম ও বৌদ্ধদের সংখ্যা প্রায় সমান।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার গুজরাটের সাবেক আমলা গিরিশ চন্দ্র মুরমু কাশ্মির অঞ্চলের প্রথম গভর্নর হিসেবে শপথ নিতে যাচ্ছেন। লাদাখের গভর্নর হিসেবে শপথ নেন পররাষ্ট্র সচিব রাধা কৃষ্ণ মাথুর।

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
‘প্রেমিকা দিতে পারে শূন্য শতাংশ সুদ’ বিজ্ঞাপন নিয়ে রাজনৈতিক বিতর্ক
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই