১৬ সঙ্গীকে হত্যা করলো উ. কোরিয়ার দুই জেলে

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১৮:৪৭আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ২১:০০
image

একই নৌকায় থাকা ১৬ জেলেকে হত্যা করে দক্ষিণ কোরিয়া পালিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি ২ ব্যক্তির। শনিবার উপকূলীয় সীমান্ত পাড়ি দিয়ে দক্ষিণ কোরিয়া প্রবেশ করলে ওই দুই জেলেকে আটক করে সেখানকার কর্তৃপক্ষ। পরে তাদের পিয়ংইয়ংয়ের কাছে হস্তান্তর করে সিউল।  

১৬ সঙ্গীকে হত্যা করলো উ. কোরিয়ার দুই জেলে

জানা গেছে, একই নৌকায় করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন ওই ১৮ জন জেলে। সমুদ্রপথে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিলেন তারা। আর যাত্রার মাঝপথেই ১৬ সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে ওই দুই জেলে।

উত্তর থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের সাধারণত রাজনৈতিক আশ্রয় দিয়ে থাকে দক্ষিণ কোরিয়া। তবে এক্ষেত্রে পালিয়ে আসা দুজনকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করেছে সিউল। তাদের দলত্যাগী নয় বরং অপরাধী হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেই কারণেই ফেরত পাঠানো হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, স্বীকারোক্তিতে দুজন জানিয়েছে, দুর্ব্যবহারের কারণে গত অক্টোবরে আরও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তারা দুজন জাহাজের ক্যাপ্টেনকে হত্যা করে। এর প্রতিবাদ করায় অন্য ক্রুদেরও একে একে হত্যা করে তারা। পরে তিনজনই উত্তর কোরিয়ায় ফিরে যায়। তবে স্থানীয় পুলিশ একজনকে আটক করলে অপর দুজন তাদের নৌকায় করে দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসে।

দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, তারা ‘গুরুতর অপরাধীদের’ থাকার অনুমতি দিতে পারে না। ২০ বছর বয়সী দুজনকে দুই কোরিয়ার সীমান্তবর্তী অসামরিক এলাকা পানজুমান দিয়ে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকারী দুই জেলে ইতোমধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছে। গত মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে তারা প্রথমে ক্যাপ্টেনকে হত্যা করে। এরপর একে একে ওই মাছ ধরার নৌকায় থাকা অপর জেলেদেরও হত্যা করে তারা।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম