ইরাকে বন্দুকধারীর গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ২০:৪৭আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২০:৪৯
image

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১২০ জন। দেশটির চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৭ নভেম্বর) মধ্যরাতে মুখোশধারীদের গুলিতে হতাহত হন তারা। এসব প্রাণহানির পরও বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। উম কাসার বন্দরের প্রবেশ পথ অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। বসরায় জারি করা হয়েছে কারফিউ। এছাড়া রাজধানী বাগদাদের তাহরির স্কয়ার ঘিরেও অবস্থান ধরে রেখেছে বিক্ষোভকারীরা।

ইরাকে বন্দুকধারীর গুলিতে পাঁচ বিক্ষোভকারী নিহত

গত ১ অক্টোবর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। কর্মসংস্থানের সংকট ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ শুরু হলেও সেটি এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এখন পর্যন্ত এই আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে অন্তত ২৫০ বিক্ষোভকারী।

শুক্রবার ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিস্ফোরক বিশেষজ্ঞরা সিনাক ব্রিজের নিচে রাখা একটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। যা দিয়ে আন্দোলনকারীরা সুরক্ষিত গ্রিন জোনে প্রবেশের চেষ্টা চালাচ্ছিল। যেখানে রয়েছে সরকারি দফতরগুলো। তবে ওই ব্রিজ ধ্বংস হয়ে যাওয়ায় রাজধানীর সঙ্গে টাইগ্রিস নদীর অপর অংশের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ওই নিয়ন্ত্রিত বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার বিক্ষোভকারী আমির সামি বলেন, কারবালা নগরীতে বিক্ষোভকারীদের অস্থায়ীভাবে থাকার জন্য তৈরি একটি তাঁবু গুড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। 

/এইচকে/এএ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের