কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৯, ১৭:৫৫আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ১৭:৫৭

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, বান্দিপোরা জেলার ওই ঘটনায় নিহতরা দুজনই সন্ত্রাসী। এছাড়া অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে বলে দাবি তাদের।

কাশ্মিরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

৫ আগস্ট ভারত অধিকৃত কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করে দেয় দিল্লি। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে নিমজ্জিত হয় দুনিয়ার ভূস্বর্গ খ্যাত কাশ্মির উপত্যকা। এ পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা। গ্রেফতার করা হয়েছে সেখানকার বিপুলসংখ্যক স্বাধীনতাপন্থী ও ভারতপন্থী রাজনৈতিক নেতাকে। সম্প্রতি সেখানে বেশ কয়েকবার গ্রেনেড হামলার অভিযোগ করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক হত্যাকাণ্ডে ভারতবিরোধী সন্ত্রাসীরা জড়িত বলে দাবি করেছে পুলিশ।

কাশ্মিরের পুলিশ এক টুইটে জানায়, ‘দুজন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তাদের কাছ থেকে গুলি ও অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত মাসে সন্ত্রাসীরা একাধিক হামলা চালিয়েছে। ২৮ অক্টোবর এক গ্রেনেড হামলায় ১৫ জন আহতের ঘটনা ঘটেছিলো। এর ঠিক দুই দিন আগে শনিবার (২৬ অক্টোবর) শ্রীনগরে ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ সদস্যদের লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয় বলে দাবি করে পুলিশ। এতে অন্তত ছয় জন আহত হন। ওই সময় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরাই এই হামলা চালিয়েছে।

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম