এক কোটি ৩০ লাখ গাছ লাগালো তুরস্ক

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ১০:৪২আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১০:৪৮

পরিবেশের সুরক্ষায় একদিনে এক কোটি ৩০ লাখ গাছ লাগিয়েছে তুরস্ক। ১১ নভেম্বর সোমবার দেশজুড়ে এ বৃক্ষরোপণ কমর্সূচি পালিত হয়। এমনকি গাছ লাগানোর জন্য ঘোষণা করা হয় সরকারি ছুটি। প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান থেকে শুরু করে সরকারের মন্ত্রি, উর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ দেশজুড়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এক কোটি ৩০ লাখ গাছ লাগালো তুরস্ক
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি-র খবরে বলা হয়েছে, এদিন দেশজুড়ে লাগানো গাছের পরিমাণ এক কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। পরিচ্ছন্ন বাতাসে শ্বাস নিতে সবুজায়নের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক পোস্টের জেরে এ কর্মসূচি পালিত হয়। ওই পোস্টে এনিস সাহিন নামের এক তুর্কি নাগরিক বলেন, দুর্দান্ত একটি আইডিয়া পেয়েছি। মুসলিম দেশ হিসেবে আমরা ঈদুল ফিতর ও ঈদুল আজহায় সরকারি ছুটি পাই। বৃক্ষরোপণের জন্য একটি সরকারি ছুটি হলে কেমন হয়? আসুন দেশের ৮ কোটি ২০ লাখ মানুষ একসঙ্গে ওই দিনটিতে গাছ লাগাই। পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি সবুজ পৃথিবী রেখে যেতে চাই।

এনিস সাহিন-এর পোস্টটি ভাইরাল হয়ে পড়লে এক পর্যায়ে এটি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের নজরে আসে। পোস্টদাতাকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, চমৎকার একটি আইডিয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শিগগিরই আমি কর্মকর্তাদের সঙ্গে বসে বৃক্ষরোপণের জন্য একটি ছুটির দিন ঘোষণা করবো। এক কোটি ৩০ লাখ গাছ লাগালো তুরস্ক

পরে সবুজ তুরস্কের জন্য বনায়ন কর্মসূচির ঘোষণা দেন এরদোয়ান। প্রতি বছর ১১ নভেম্বরকে জাতীয় দিবস ঘোষণা করেন তিনি। এবারের কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে এক কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৭০৮টি গাছের চারা বিতরণ করা হয়।

রাজধানী আঙ্কারায় ক্ষমতাসীন দল একে পার্টির বৃক্ষরোপণ অনুষ্ঠানে এরদোয়ান বলেন, গত ১৭ বছরে তুরস্ক ৪৫০ কোটি চারাগাছ লাগিয়েছে। আমাদের বনাঞ্চল ২০ দশমিক ৮ মিলিয়ন হেক্টর থেকে বেড়ে ২২ দশমিক ৬ মিলিয়নে দাঁড়িয়েছে। সূত্র: আনাদোলু এজেন্সি, ডেইলি সাবাহ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম