মোরালেসকে দেশে ফেরানোর প্রত্যয় সমর্থকদের

বিদেশ ডেস্ক
২৪ নভেম্বর ২০১৯, ০৫:৩১আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১০:৪৪

বলিভিয়ার পদচ্যুত প্রেসিডেন্ট ইভো মোরালেসকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় জানিয়েছেন তার সমর্থকরা। দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীতে খাবার ও জ্বালানির প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ করছে তারা।  

মোরালেসকে দেশে ফেরানোর প্রত্যয় সমর্থকদের

বলিভিয়ায় ২০ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ইভো মোরালেস। তবে ভোট কারচুপির অভিযোগ এনে তার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে বিরোধীরা। ১০ নভেম্বর সেনাবাহিনী ও বিরোধী রাজনৈতিক শক্তির চাপের মুখে পদত্যাগের ঘোষণা দেন দেশটির প্রথম আদিবাসী প্রেসিডেন্ট মোরালেস। পরদিন মেক্সিকোয় রাজনৈতিক আশ্রয় নেওয়ার পর রাজনৈতিক লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। এরই মধ্যে ১২ নভেম্বর পার্লামেন্টে কোরাম সংকটের মধ্যে নিজেকে বলিভিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন বিরোধীদলীয় সিনেটর জেনিন আনেজ। 
মোরালেসের পদত্যাগকে সামরিক অভ্যুত্থান দাবি করে মোরালেসকে দেশে ফিরিয়ে আনতে আন্দোলন অব্যাহত রাখে তার সমর্থকরা। তাদের সঙ্গে পুলিশের কয়েক দিনের সংঘর্ষে এ পর্যন্ত ২৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। শনিবার রাজধানীতে প্রবেশের পথে অনেকগুলো খাবারের বাক্স আট দেয় বিক্ষোভকারীরা। আটকে দেওয়া হয় নিত্যপ্রয়োজনীয় অন্যান্য বস্তুও। জ্যাভিয়ের মামানি নামের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা সংঘবদ্ধ। তারা চড়াও হলে জবাব দেবো আমরা।'

মার্টিন কোরনেজো নামে এক সমর্থক বলেন, ‘তারা আমাদের দাবি মেনে না নিলে কোনও পণ্যই শহরে যাবে না। আমি দুঃখিত। কিন্তু এটাই আমাদের সিদ্ধান্ত। ইভো মোরালেস ফিরে না আসা পর্যন্ত আমরা বিশ্রাম নেবো না। জনি কুইসবার্ট নামে এক সমর্থক বলেন, ‘আমরা লড়াই চালিয়ে যাবো।’

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম