তালেবানের সঙ্গে ফের আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৫৩

তালেবানের সঙ্গে ফের আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ৭ ডিসেম্বর শনিবার কাতারের রাজধানী দোহায় এ আলোচনা শুরু হয়। উভয় পক্ষের তরফেই নতুন করে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি। তালেবানের সঙ্গে ফের আলোচনা শুরু যুক্তরাষ্ট্রের
আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে তালেবানের ১৮ বছরের যুদ্ধ অবসানে ২০১৮ সালের জুন থেকে দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করে তালেবান। এ বছরের সেপ্টেম্বরে উভয় পক্ষের আলোচকরা একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছানোর কথা বললেও পরে তা বাতিল করে দেন ট্রাম্প। এর তিন মাসের মাথায় শনিবার নতুন করে আনুষ্ঠানিক আলোচনায় বসে দুই পক্ষ। এর আগে অবশ্য উভয় পক্ষের তরফেই অনানুষ্ঠানিক আলোচনার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটিতে ১৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। তালেবান চায়, মার্কিন সেনাদের প্রত্যাহার করা হোক। আর যুক্তরাষ্ট্র চায়, সেনারা চলে গেলেও তাদের মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে। এ নিয়ে আলোচনায় আফগান সরকারকে সম্পৃক্ত করতে কোনওভাবেই রাজি নয় তালেবান। তাদের দাবি, আফগানিস্তানের ‘পুতুল সরকার’ যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া কিছুই করার ক্ষমতা রাখে না। তাই তাদের সঙ্গে আলোচনা সময়ক্ষেপণ মাত্র। এমন প্রেক্ষাপটেই আফগানিস্তানে শান্তি ফেরাতে দোহায় তালেবানের সঙ্গে সিরিজ বৈঠকে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম