যুক্তরাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে সবই হারাবেন কিম: ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৯ ডিসেম্বর ২০১৯, ১১:০২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন খুবই স্মার্ট একজন মানুষ। তবে ওয়াশিংটনের সঙ্গে শত্রুতার পথে হাঁটলে তাকে অনেক কিছু হারাতে হবে। প্রকৃতপক্ষে তাকে সবই হারাতে হবে। রবিবার টুইটারে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প
এর আগে পিয়ংইয়ং দাবি করে, তারা খুব গুরুত্বপূর্ণ একটি সমরাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ বিষয়ে আলোচনা বাতিলের পরই উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই পরীক্ষা চালানোর ঘোষণা এলো। মূলত এরপরই কিমকে সব হারানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প।

ট্রাম্পের হুঁশিয়ারির আগেই শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরীয় দূত কিম সং বলেন, এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনও দীর্ঘমেয়াদি আলোচনার প্রয়োজন নেই। পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনার টেবিল থেকে ইতোমধ্যেই সরে গেছে।

বিশ্লেষকদের ধারণা, পিয়ংইয়ং হয়তো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর খবরে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে উত্তর কোরিয়ার কৌশলগত অবস্থান পরিবর্তনে সাম্প্রতিক এই পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

উত্তর কোরিয়া নতুন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তির জন্য যুক্তরাষ্ট্রকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়েছিল, যাতে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। অন্যথায় বিকল্প পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিল পিয়ংইয়ং। এখন দৃশ্যত সে পথেই হাঁটতে যাচ্ছে দেশটি। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের