‘নাটকীয় জয়’ বরিস জনসনের কনজারভেটিভ পার্টির

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ১৪:০৫

সব বিশেষজ্ঞ মতামত ও জরিপের আভাসকে ভুল প্রমাণ করে দিয়ে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ‘নাটকীয় জয়’ পেয়েছে কনজারভেটিভ পার্টি। এরইমধ্যে আনুষ্ঠানিকভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বরিস জনসনের দল। ফলে এককভাবেই সরকার গঠন করতে যাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন।

‘নাটকীয় জয়’ বরিস জনসনের কনজারভেটিভ পার্টির

ব্রিটেনের মোট ৬৫০টি আসনের আইনপ্রণেতা নির্বাচন করতে বৃহস্পতিবার ভোট দিয়েছে ভোটাররা। একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন পড়ে ৩২৬টি আসন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬২৬টি আসনের প্রাপ্ত ফল অনুযায়ী কনজারভেটিভরা পেয়েছে ৩৪৭টি আসন আর লেবার পার্টির জয় ২০২টিতে।

এরআগে বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করে বিবিসি আইটিভি ও স্কাই নিউজ। ওই জরিপে দেখা যায়, প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।

বুথ ফেরত জরিপেও এমন আভাস মিললেও নির্বাচন শুরুর আগ পর্যন্ত বিভিন্ন জরিপে ঝুলন্ত পার্লামেন্টের আভাস মিলেছিল। বিশেষজ্ঞরাও বলছিলেন তেমন কথাই। তবে সেসব অনুমান মিথ্যা প্রমাণিত হলো।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম