ভারতের প্রথম 'প্রতিরক্ষা প্রধান' হলেন বিপিন রাওয়াত

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:২২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২:১২
image

সেনাপ্রধানের পদ থেকে অবসরের একদিন আগে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধান (চিফ অব ডিফেন্স স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। সোমবার (৩০ ডিসেম্বর) বর্তমান সেনাপ্রধানকে প্রতিরক্ষা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার। এর আগে গত ২৪ ডিসেম্বর তিন সশস্ত্র বাহিনীর কাজে সমন্বয়ের লক্ষ্যে এই পদ সৃষ্টির ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তখন থেকেই জল্পনা ছিল সেনাপ্রধান বিপিন রাওয়াতই দেশটির প্রথম প্রতিরক্ষা প্রধান নিয়োগ পেতে যাচ্ছেন।  

ভারতের প্রথম 'প্রতিরক্ষা প্রধান' হলেন বিপিন রাওয়াত

সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিপিন রাওয়াত এই পদে থাকাকালীন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা তাকে কাজের ব্যাপারে রিপোর্ট করবেন। ইতোমধ্যেই চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদে কাজ করেছেন তিনি। নতুন পদে নিয়োগ পাওয়ায় স্বশস্ত্র বাহিনীর সম্প্রসারণ, প্রশিক্ষণ ও অস্ত্র সম্পর্কিত নানা বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।  

১৯৯৯ কার্গিল যুদ্ধের পরেই বাহিনীর দেখাশোনার জন্য প্রতিরক্ষাবাহিনীর প্রধান পদে নিয়োগের সুপারিশ করা হয়। সেবার ভারতে ঢুকে পড়েছিল পাকিস্তানি সেনারা, তারপরেই নিরাপত্তার ঘাটতি চিহ্নিত করতে একটি কমিটি গঠন করা হয় এবং কার্গিলের গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করতে বলা হয়। ওই সুপারিশের পর এবারের স্বাধীনতা দিবসের ভাষণে প্রতিরক্ষাবাহিনীর প্রধান পদের ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার পর থেকেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎপরতা শুরু হয়। অবশেষে ২৪ ডিসেম্বর এই পদাধিকারীর দায়িত্ব-কর্তব্য নিয়ে বিজ্ঞপ্তি জারি হয়। এতে বলা হয়েছিল, সেনার যে কোনও বাহিনীর ‘ফোর স্টার’ ক্যাটেগরির অফিসারকে নিয়োগ করা হবে। এরপরই জেনারেল বিপিন রাওয়াতকে নিয়োগ দেওয়া হলো।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
গাজাবাসীদের স্থানান্তরের ইসরায়েলি প্রস্তাবের নিন্দায় ৮ দেশ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন