শিব সেনা প্রধানের সমালোচনা করায় শরীরে ঢালা হলো কালি (ভিডিও)

বিদেশ ডেস্ক
৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৩৬আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও শিব সেনা নেতা উদ্ধব ঠাকরের সমালোচনা করার পর এক ব্যক্তির শরীরে কালি ঢেলে দিয়েছে দলটির এক নারী কর্মী। টুইটার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফোনে আলাপরত ওই ব্যক্তির গায়ে কালি ঢেলে দিচ্ছেন এক নারী। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত কয়েক দিনে দ্বিতীয়বারের মতো এ ধরনের ঘটনা ঘটলো। শিব সেনা প্রধানের সমালোচনা করায় শরীরে ঢালা হলো কালি (ভিডিও)

মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই টুইটারে একটি ভিডিও পোস্ট করে এক ব্যক্তির শরীরে কালি ঢেলে দেওয়ার খবর জানায়। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে, কমলা ও সবুজ রংয়ের শাড়ি পরিহিত এক নারী ওই ব্যক্তিকে শাসাচ্ছেন। ওই সময়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা অন্য লোকজন তাদের দিকে তাকিয়ে ছিল। ফোনে আলাপরত ব্যক্তিটিকে কালি লাগানোর পরও নড়তে দেখা যায়নি। বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, মহারাষ্ট্রে বিদ জেলায় এই ঘটনা ঘটেছে।

গত সপ্তাহে মুম্বাইয়ের ওয়াদালার বাসিন্দ হিরামাই তিওয়ারি অভিযোগ করেন, উদ্ধব ঠাকরে’র সমালোচনা করায় তার ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, '১৯ ডিসেম্বর আমি পোস্ট দিয়ে বলেছিলাম জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ভুল করেছেন। এরপরই ২৫-৩০ জন এসে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাথা ন্যাড়া করে দেয়।'

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম