আমেরিকার গালে চড় বসিয়ে দিলাম: খামেনি

বিদেশ ডেস্ক
০৮ জানুয়ারি ২০২০, ১৪:৪৪আপডেট : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:১২
image

ইরাকের মার্কিন ঘাঁটিতে পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের গালে একটি চড় বসিয়ে দিলাম’। ১৯৭৮ সালের কোম বিক্ষোভের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সে সময় মঙ্গলবারের হামলাকে 'সফল' দাবি করেন তিনি।

আমেরিকার গালে চড় বসিয়ে দিলাম: খামেনি

কোম বিক্ষোভের ধারাবাহিকতায় ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সংঘটিত হয়। সেই বিক্ষোভ স্মরণে আয়োজিত অনুষ্ঠানে খামেনি বলেন, "যখন সংঘাতের প্রসঙ্গ আসে তখন এ ধরনের সামরিক হামলা যথেষ্ট নয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, [মধ্যপ্রাচ্যে] আমেরিকার অবস্থানের অবসান ঘটানো।" ইরানকে শান্তিকামী দেশ হিসেবে আখ্যা দিয়ে খামেনি আরও বলেন, কেউ যদি তাদের ক্ষতি করতে চায় তাহলে সেটির বিরুদ্ধে জবাব দেয়ার ক্ষমতা রয়েছে তেহরানের।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রও হামলার কথা স্বীকার করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কুদস বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে আইআরজিসি।

/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম