ট্রাম্পের আদেশে নতুন শরণার্থী নেবে না টেক্সাস

বিদেশ ডেস্ক
১১ জানুয়ারি ২০২০, ১২:১০আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১২:১৩

মার্কিন সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় নতুন করে আর কোনও শরণার্থী নেবেন না বলে জানিয়েছেন টেক্সাস অঙ্গরাজ্যের রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবোট। গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে, সব অঙ্গরাজ্যকেই ওই কর্মসূচি গ্রহণ করতে বলা হয়। তবে প্রথম অঙ্গরাজ্য হিসেবে ওই আদেশ না মানার ঘোষণা দিলো টেক্সাস কর্তৃপক্ষ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট

শুক্রবার গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন, পুনর্বাসন কর্মসূচিতে সহায়তা করতে যে পরিমাণ শরণার্থী নেওয়ার কথা টেক্সাসে তার চেয়েও বেশি আছে। তবে এই সিদ্ধান্তে গভীর হতাশা প্রকাশ করেছে শরণার্থী সংস্থাগুলো।

টেক্সাসের বড় কয়েকটি শহরে বিপুল সংখ্যক শরণার্থী রয়েছে। ২০১৮ অর্থবছরে এক হাজার ৬৯৭ জন শরণার্থী নেয়। এই পরিমাণ অন্য যেকোনও অঙ্গরাজ্য থেকে বেশি হলেও আগের অর্থবছরে নেওয়া চার হাজার ৭৬৮ জন থেকে অনেক কম।

নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক চিঠিতে গ্রেগ অ্যাবোট লিখেছেন, ইতোমধ্যে এখানে থাকা শরণার্থী, অভিবাসী ও অন্য গৃহহীনদের ওপর মনোনিবেশ করা বেশি গুরুত্বপূর্ণ।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম