ভেনেজুয়েলা ও ইয়েমেনসহ ৬ দেশের ভোটাধিকার কেড়ে নিলো জাতিসংঘ

বিদেশ ডেস্ক
১৪ জানুয়ারি ২০২০, ২১:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:০৬

লেবানন ও ইয়েমেনসহ সাতটি দেশের ভোটাধিকার কেড়ে নিয়েছেন জাতিসংঘ। শুক্রবার সংস্থাটি জানায়, ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ৭৫তম সাধারণ অধিবেশনে যোগ দিতে পারবে না তারা। তালিকার অন্যান্য দেশগুলো হলো ভেনেজুয়েলা, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, গাম্বিয়া, লেসোথো ও টোঙ্গা।

ভেনেজুয়েলা ও ইয়েমেনসহ ৬ দেশের ভোটাধিকার কেড়ে নিলো জাতিসংঘ

এই দেশগুলোর বিরুদ্ধে মূল অভিযোগ তারা জাতিসংঘে নির্ধারিত বার্ষিক অনুদান দেয়নি। জাতিসংঘ চার্টারের ১৯ অনুচ্ছেদ অনুযায়ী এই দেশগুলোর ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। ওই অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক দেশকে ভোটাধিকার বজায় রাখার জন্য নির্ধারিত অংকের অনুদান দিতে হবে।

ঘোষণার পরপর লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিৃবতিতে বলা হয়, এতে করে লেবাননের সম্মান ক্ষুন্ন হতে পারে। বিশেষ করে যখন দেশটি অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিতিশীলতায় আক্রান্ত।

বিবৃতিতে দ্রুত এই সংকট সমাধানের পথ খোঁজার আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে জাতিসংঘে তাদের কত টাকা দেওয়ার কথা তা কোথাও স্পষ্ট করা হয়নি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস সাধারণ অধিবেশন প্রধান তিজানি মুহাম্মদকে এ বিষয়ে একটি চিঠি পাঠিয়েছেন। বিগত কয়েকমাস ধরে লেবাননে রাজনৈতিক অস্থিরতা চলছে, রয়েছে আর্থিক অস্থিতিশলীতা। অস্থিরতার জেরে গত অক্টোবরে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী সাদ হারিরি। দেশটির অর্থ মন্ত্রণালয়ের দাবি, জাতিসংঘ এই ঘোষণার আগে তাদের কোনও রকম চিঠি দিয়ে অনুদান দেওয়ার ব্যাপারে অনুরোধ জানায়নি।

/এমএইচ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের