নতুন ভিডিওতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ভূপাতিত হওয়ার মুহূর্ত

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ১৭:২৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ১৭:৪২

নতুন করে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তেহরানের কাছে ইউক্রেনের যাত্রীবাহী বিমানে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার মুহূর্ত ধরা পড়েছে। নতুন ভিডিওতে ৩০ সেকেন্ডের ব্যবধানে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা যায়। তবে এর কোনোটিতেই তাৎক্ষণিকভাবে বিমানটি ভূপাতিত হয়নি। ভিডিওটিতে বিমানটিকে আগুন ধরে যাওয়া অবস্থায় কয়েক মিনিট উড়তে দেখা যায়। পরে তা মাটিতে পড়ে বিস্ফোরিত হয়।

নতুন ভিডিওতে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ভূপাতিত হওয়ার মুহূর্ত

ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই দিনে তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক নিজস্ব অনুসন্ধান শেষে জানায়, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানটি ভূপাতিত করেছে ইরান। প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে তেহরান।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, নতুন ফুটেজটি বিদকানেহ গ্রামের একটি ছাদের ওপর থেকে ধারণ করা হয়েছে। ইরানের সামরিক ঘাঁটি থেকে গ্রামটি চার মাইল দূরে অবস্থিত বলে জানিয়েছে তারা। ভিডিওটি যাচাই করে ওই মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটির ট্রান্সপোন্ডার (রেডিও সংকেত গ্রহণকারী যন্ত্র) নিষ্ক্রিয় হয়। পরে আঘাত হানে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি।

ভিডিওটিতে আগুন ধরা অবস্থায় বিমানটিকে তেহরান বিমানবন্দরে ফিরে আসার চেষ্টা করতে দেখা গেছে। তবে কয়েক মিনিটের মাথায় এটি ভূপাতিত ও বিস্ফোরিত হয়।

এর আগে গত শুক্রবার প্রকাশ্যে আসা অপর এক ভিডিওতে বিমানটিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে দেখা যায়।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান