সেনাবাহিনীর আরও ব্যাখ্যা চান রুহানি

বিদেশ ডেস্ক
১৫ জানুয়ারি ২০২০, ২১:৫৬আপডেট : ১৫ জানুয়ারি ২০২০, ২২:০১

ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি কিভাবে ভূপাতিত করা হয়েছে তা নিয়ে সেনাবাহিনীর আরও ব্যাখ্যা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে বলেন, ওই ঘটনা তদন্তে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ আরও সংহত হতে হবে। সেনাবাহিনীর আরও ব্যাখ্যা চান রুহানি

ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে গত ৮ জানুয়ারি ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। একই দিনে তেহরান থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি বিমান বিধ্বস্ত হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক নিজস্ব অনুসন্ধান শেষে জানায়, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিমানটি ভূপাতিত করেছে ইরান। প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে বিমানটি ভূপাতিত করার কথা স্বীকার করে তেহরান। তবে প্রথমে অস্বীকার করায় ইরানি কর্তৃপক্ষের বিরুদ্ধে দেশজুড়ে শুরু হয়েছে বিক্ষোভ।

বুধবার টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট হাসার রুহানি বলেন, ‘প্রথম বিষয় হলো মানুষকে সৎভাবে জানাতে হবে। যা ঘটেছে তার জন্য দায় অনুভব করছি বোঝাতে পারলে আর তাদের সঙ্গে সৎভাবে কথা বললে মানুষের ক্ষোভ উপশম হবে’।  বিমান ভূপাতিত হওয়ার মুহূর্ত থেকে কোন কোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে তা সেনাবাহিনীকে ব্যাখ্যা করার আহ্বান জানান তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম