দায়িত্ব নিয়েই ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ১০:৩৩আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ১৩:১৮

গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামতেই ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন। ইতোমধ্যে কারাকাস থেকে নিজেদের দূতাবাস সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দায়িত্ব নিয়েই ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন গুয়াতেমালার প্রেসিডেন্ট

নির্বাচনি কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ২০১৯ সালের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে অভ্যুত্থানের ডাক দেন তিনি। এতে সমর্থন ঘোষণা করে যুক্তরাষ্ট্র। পরে কথিত ওই অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর যুক্তরাষ্ট্রসহ একে একে বেশ কিছু দেশ ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্নের কতা জানায়।

মঙ্গলবার দায়িত্ব নিয়ে গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট বলেন, ‘ভেনেজুয়েলায় অবস্থিত আমাদের শেষ নাগরকিকেও দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছি আমরা। তাদের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে ইচ্ছুক নই আমরা।

জবাবে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ রদ্রিগেজ এক টুইট বার্তায় বলেন, গিয়ামাতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতজানু হয়েছেন। তিনি বলেন, তার সরকার আবার একটি হাস্যরসে পরিণত হবে। আমরা এখনও দেশটির সাধারণ মানুষের আবেগের প্রতি শ্রদ্ধাশীল।

/এমএইচ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক