চীনের প্রেসিডেন্টের নামের অনুবাদে ভুল, ক্ষমা চাইলো ফেসবুক

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ১১:০০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১২:৩৬

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেপিদো সফর নিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি’র কার্যালয়ের ফেসবুক পাতায় একটি পোস্ট দেওয়া হয়। বার্মিজ ভাষায় দেওয়া পোস্টটির ইংরেজি অনুবাদ করতে গিয়ে চীনা প্রেসিডেন্টের নামের ক্ষেত্রে আপত্তিকর শব্দ ব্যবহার করে বসে ফেসবুক কর্তৃপক্ষ। শনিবার এক বিবৃতিতে এই ভুলের জন্য ‘আন্তরিকভাবে’ ক্ষমা চেয়েছে সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটটি। চীনের প্রেসিডেন্টের নামের অনুবাদে ভুল, ক্ষমা চাইলো ফেসবুক

১৯ বছরের মধ্যে প্রথম কোনও চীনা প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি মিয়ানমার সফর করেছেন শি জিনপিং। এই সফরে দুই দেশের মধ্যে ৩৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শনিবার মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে সাক্ষাৎ করেন শি জিনপিং। বৈঠক শেষে ‘পৃথিবীর শেষ দিন পর্যন্ত’ চীনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সু চি।

ওই বৈঠক নিয়ে সু চির কার্যালয়ের ফেসবুক পাতায় পোস্ট দেওয়া হয়। আর তাতেই বার্মিজ থেকে ইংরেজি অনুবাদে ভুল করে বসে ফেসবুক। তবে এই ভুল কতক্ষণ ধরে পাতায় দেখানো হয়েছে তা জানা যায়নি। তবে গুগল ট্রান্সেলেটরে এই ভুল দেখা যায়নি।

শনিবার এক বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীতে একই ধরনের ভুল এড়াতে এই ভুলের কারণ অনুসন্ধান শুরু করা হয়েছে।

গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পর ফেসবুকের সবচেয়ে বেশি আয় আসে চীন থেকে। সেখানে বিজ্ঞাপন বাণিজ্য আকর্ষণীয় করতে নতুন একটি প্রকৌশল দল গঠন করছে ফেসবুক।  

/জেজে/এমএমজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী