যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা চাইছেন মাদুরো

বিদেশ ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ১৫:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ২০:১৭

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, দেশের সবকিছু এখনও তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি স্বস্তির সঙ্গে দায়িত্ব পালন করছেন। তা সত্ত্বেও ওয়াশিংটন পোস্ট পত্রিকায় শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ২০১৯ সালের শুরুতে ভেনেজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন তিনি। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের আরও ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে দেশটির বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। মাদুরোকে ক্ষমতাচ্যুত করা এবং তেল শিল্পের নিয়ন্ত্রণের লক্ষে যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকান এ দেশটির ওপর অবরোধ আরোপ করে।

গত বছর ফেব্রুয়ারিতে ভেনিজুয়েলা থেকে স্প্যানিশ ভাষায় আমেরিকান টেলিভিশন নেটওয়ার্ক ইউনিভিশনের সব সাংবাদিককে আকস্মিকভাবে বের করে দেয়ার পর এই প্রথম মাদুরো যুক্তরাষ্ট্রের বড় কোনও পত্রিকাকে সাক্ষাৎকার দিলেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেন, ‘যদি সরকারগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয় তবে যুক্তরাষ্ট্র কত বড় সেটা কোনও বিষয় হবে না। এছাড়া যদি উভয়ের মধ্যে সংলাপ ও সত্য তথ্য বিনিময় হয়, তবে নিশ্চিতভাবে আমরা নতুন ধরনের সম্পর্ক তৈরি করতে পারবো।’

সাক্ষাৎকারে মাদুরো জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অবরোধ অবসানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তিনি বলেন, ট্রাম্প অবরোধ প্রত্যাহার করলে ভেনিজুয়েলার তেল থেকে মার্কিন তেল কোম্পানিগুলো ব্যাপকভাবে লাভবান হতে পারে। ‘নিয়ম হলো পারস্পরিক শ্রদ্ধাশীল সম্পর্ক ও আলোচনা; যা সবার জন্যই কল্যাণকর পরিস্থিতি বয়ে আনে। কিন্তু সাংঘর্ষিক সম্পর্ক সবার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়’- বলেন তিনি।

/জেজে/বিএ/এমওএফ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান