ইদলিবে সিরীয় বাহিনীর হামলায় ৫ তুর্কি সেনা নিহত

বিদেশ ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫৯আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৩
image

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর হামলায় তুরস্কের পাঁচ সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হতাহতের খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  

ইদলিবে সিরীয় বাহিনীর হামলায় ৫ তুর্কি সেনা নিহত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত একমাত্র প্রদেশ ইদলিবের পূর্বাঞ্চলে তাফতানজ বিমানবন্দরে তুরস্কের সামরিক ঘাঁটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর কামানের আঘাতে ১০ তুর্কি সেনারা হতাহত হয়। গত সপ্তাহেও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় সাত তুর্কি সেনা প্রাণ হারিয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতে সিরিয়ার ৫০ টি স্থানে হামলা চালিয়ে ৭৬ সিরীয় সেনা হত্যার দাবি করে আঙ্কারা।

তুরস্কের সম্প্রচারমাধ্যম এনটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ার ইদলিবে তুর্কি সেনাদের ওপর ওই হামলার পর জরুরিভিত্তিতে প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারের সঙ্গে বৈঠকে বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এদিকে প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়ে দিয়েছেন, কোনোভাবেই বাশারের বাহিনী ইদলিবের নিয়ন্ত্রণ যেন নিতে না পারে সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন।

২০১১ সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে ইদলিবে বাশারবিরোধী বিদ্রোহীরা শক্তিশালী ঘাঁটি গড়ে তুলেছে। ২০১৭ সাল থেকেই ইদলিবে বিদ্রোহীদের সহযোগিতার জন্য সেনা মোতায়েন রেখেছে তুরস্ক। ইরানি মিলিশিয়া ও রাশিয়ার বিমান হামলার সহযোগিতায় ২০১৯ সালের ডিসেম্বরে শুরু করা অভিযানে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী উত্তর-পূর্বাঞ্চলে অনেক শহর ও গ্রাম পুনর্দখল করেছে। এ সময়ে ৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম