করোনা ভাইরাস: চীনের হুবেইতে যান চলাচলে নিষেধাজ্ঞা

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৪
image

চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারি ছড়িয়ে পড়া রোধে হুবেই প্রদেশে সব ধরনের যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাজ্যজুড়ে এই নিষেধাজ্ঞা জারি করে প্রাদেশিক সরকার।

করোনা ভাইরাস: চীনের হুবেইতে যান চলাচলে নিষেধাজ্ঞা

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স, নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ও জনসেবা প্রদানকারী যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রদেশের সব বাসিন্দার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করবে সরকার। প্রাদেশিক সরকারের অনুমতি ছাড়া সেখানে কোনও কোম্পানি তাদের কার্যক্রম এখন শুরু করতে পারবে না।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস। রবিবার দেশটির স্বাস্থ্য কমিশন জানিয়েছেন, শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬৬৯ জনে দাঁড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৬৮ হাজারেরও বেশি মানুষ। যাদের বেশিরভাগই হুবেই প্রদেশের বাসিন্দা। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

/এইচকে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী