করোনা আতঙ্ক: হংকংয়ে টয়লেট রোল ডাকাতি

বিদেশ ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৯আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২০

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে আতঙ্কিত হয়ে টয়লেট রোল মজুদ শুরু করেছেন হংকং-এর বাসিন্দারা। একারণে বাজারে পণ্যটির সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় সোমবার ভোরে সেখানে এক বিক্রয়কর্মীর কাছ থেকে প্রায় ছয়শ টয়লেট রোল ছিনিয়ে নিয়েছে ডাকাতরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এসব রোলের মূল্য এক হাজার হংকং ডলারেরও বেশি। করোনা আতঙ্ক: হংকংয়ে টয়লেট রোল ডাকাতি

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের আতঙ্কে টয়লেট রোলের সরবরাহ যথেষ্ট রয়েছে বলে আশ্বস্ত করেছে হংকং কর্তৃপক্ষ। তা সত্ত্বেও নতুন সরবরাহের অপেক্ষায় দোকানগুলোর সামনে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন অনেক বাসিন্দা। টয়লেট রোল ছাড়াও অনেকেই চাল, পাস্তা ও পরিষ্কার সামগ্রীর মজুদও করে রাখছেন। ফলে মাস্ক ও হাতের স্যানিটাইজার পাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে।

কর্তৃপক্ষ বলছে, খাবার ও নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও অনলাইনে গুজব ছড়ানোয় মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে এসব পণ্যের মজুদ গড়ছে।

হংকং পুলিশ জানিয়েছে, মং কক জেলার একটি সুপারমার্কেটের সামনে সোমবার ভোরে এক বিক্রয়কর্মীর ওপর ছুরি হাতে হামলা চালিয়ে টয়লেট রোল ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটক ও ডাকাতি হওয়া বেশ কিছু টয়লেট সামগ্রী উদ্ধার করা হয়েছে। মং কক জেলার ওয়েলকাম সুপারমার্কেটের বাইরে টয়লেট রোল নামানোর সময় সরবরাহকর্মীকে হুমকি দেয় ডাকাতেরা। পরে তার কাছ থেকে প্রায় ছয়শো রোল ছিনিয়ে নেওয়া হয়। এগুলোর মূল্য প্রায় এক হাজার ৬৯৫ হংকং ডলার।

হংকং ছাড়াও সিঙ্গাপুরের মানুষও আতঙ্কগ্রস্ত হয়ে টয়লেট রোল, হাতের স্যানিটাইজার ও মাস্ক মজুদ করছে।

/জেজে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক