চীনে করোনা ভাইরাস: চার কারাগারে আক্রান্ত ৫ শতাধিক

বিদেশ ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৩আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২০
image

চীনের চারটি কারাগারে প্রাণঘাতী করোনা ভাইরাসে ৫ শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে দু'টি কারাগার দেশটির সবেচেয়ে বেশি আক্রান্ত প্রদেশ হুবেইতে আর বাকি দুটি হুবেইয়ের বাইরে অবস্থিত। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) একটি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হুবেই প্রদেশের একটি নারী কারাগারে ২৩০ জন ওই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপরদিকে সায়াং হানজিন কারাগারে আক্রান্ত হয়েছেন ৪১ জন।

চীনে করোনা ভাইরাস: চার কারাগারে আক্রান্ত ৫ শতাধিক

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সাংডং প্রদেশের রেনচেং কারাগারে ২০৭ জন করোনোয় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সাতজনই ওই কারাগারের কর্মকর্তা এবং বাকিরা কারাগারের কয়েদি। কর্মকর্তারা জানিয়েছেন, 'ফেব্রুয়ারির শুরু থেকেই কারাগারে করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়। আক্রান্ত সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে।' ঝেজিয়াং প্রদেশের শিলিফেং কারাগারে প্রায় ৩৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭ জন। এরা সবাই সেখানকার কয়েদি।

গত বছরের ডিসেম্বরে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়াতে শুরু করে। চীনের স্বাস্থ্য কমিশন প্রতিদিনই আক্রান্ত ও নিহতের তথ্য প্রকাশ করছে। চীনের হুবেই প্রদেশে করোনা ভাইরাসে নতুন আক্রান্তের সংখ্যা কমতে শুরু করলেও বৃহস্পতিবার আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য কমিশন নিয়মিত বার্তায় জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা ২২৩৩ জনে পৌঁছেছে। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৪ হাজার ৯৮৭ জনে।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম