মোদির নাগরিকত্ব আইন সাম্প্রদায়িক: রজার ওয়াটার্স

বিদেশ ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:২৯আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৩৩
image

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) বর্ণবাদী ও সাম্প্রদায়িক আখ্যা তা বাতিলের দাবি জানিয়েছেন কিংবদন্তি রক ব্যান্ড পিংক ফ্লয়েডের সহপ্রতিষ্ঠাতা রজার ওয়াটার্স। সম্প্রতি দিল্লির বিক্ষোভকারীদের প্রতি একাত্মতা প্রকাশ করে লন্ডনে সংহতি জানিয়েছেন বিশ্ববিখ্যাত গীটারিস্ট রজার।

মোদির নাগরিকত্ব আইন সাম্প্রদায়িক: রজার ওয়াটার্স

ভারতে সম্প্রতি নাগরিকত্ব আইন পাস হওয়ার পর পৃথিবীর বিভিন্ন শহরে সিএএ’র বিরুদ্ধে আন্দোলন হয়েছে। এবার লন্ডনের মঞ্চ থেকে সিএএ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র প্রতিবাদের খবর শোনা গেলো। আর এতে সোচ্চার হলেন রজার ওয়াটার্স।

বিশ্ববিখ্যাত গীটারিস্ট রজার বলেন, ‘ভারতে মোদি সরকারের নেতৃত্বে সিএএ নামক ফ্যাদিবাদী আইন চাপিয়ে দেওয়া হচ্ছে। হাজার হাজার মানুষ ওই আইনের বিরুদ্ধে সোচ্চারে প্রতিবাদ করছেন।’ এরপরই একটি কাগজ হাতে তুলে নেন রজার। তিনি বলেন, ‘এটি ভারতের এক তরুণ কবির লেখা। আমরা হয়তো তাকে চিনি না। তার নাম আমির আজিজ। তিনিও একজন আন্দোলনকারী।’ এরপরই মাইকের সামনে দাঁড়িয়ে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমির আজিজের কবিতা আবৃত্তি করেন তিনি।

এর আগেও রজারকে বিভিন্ন আন্দোলনে রাস্তায় নামতে দেখা গিয়েছে। অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনের সময়ে যুক্তরাষ্ট্রের রাস্তায় রাতের পর রাত জেগেছিলেন এই ব্রিটিশ শিল্পী।

/এইচকে/
সম্পর্কিত
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
সর্বশেষ খবর
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
গণপতির বাড়ি থেকে চুরি হওয়া স্বর্ণালংকার কোথায়, উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
ইঞ্জিনে ত্রুটি, ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের জরুরি অবতরণ
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
‘প্রধানমন্ত্রী দুঃখপ্রকাশ করেন, আর মন্ত্রী বলেন তার লম্বার কারণে বিদ্যুৎ চলে গেছে’
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
মহাঅষ্টমীতে মদ বিক্রি বন্ধ, মমতার আমলের পূজা কার্নিভাল বাতিল করলো শুভেন্দু সরকার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের