অভিবাসীদের জন্য ইউরোপের দরোজা খুলে দেওয়ার ঘোষণা এরদোয়ানের

বিদেশ ডেস্ক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৮

যুদ্ধবিধ্বস্ত থেকে সিরিয়া থেকে পালিয়ে আসা অভিবাসীদের ইউরোপ যাওয়ার সুযোগ করে দিতে সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যের এরদোয়ান। এই ঘোষণার পর ১৮ হাজার অভিবাসী সীমান্ত অতিক্রম করেছে বলে জানিয়েছেন তিনি। কয়েক দিনের মধ্যেই এই সংখ্যা ২৫ থেকে ৩০ হাজারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। অভিবাসীদের জন্য ইউরোপের দরোজা খুলে দেওয়ার ঘোষণা এরদোয়ানের

গত ২৮ ফেব্রুয়ারি ইদলিবে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী বিমান হামলা চালিয়ে ৩৩ তুর্কি সেনাকে হত্যা করে। এরপরই অভিবাসীদের জন্য ইউরোপের দরোজা খুলে দেওয়ার ঘোষণা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ‘সিরিয়ার গৃহযুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থীদের ভার আর বহন করতে পারছে না তুরস্ক’।

এদিকে গ্রিসের কর্তৃপক্ষ জানিয়েছে, তুরস্ক থেকে অবৈধভাবে প্রবেশ করতে চাওয়া হাজার হাজার শরণার্থীকে বাধা দেওয়া হয়েছে। অভিবাসীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার হয়েছে টিয়ারগ্যাস।

বর্তমানে তুরস্কের আশ্রয়ে রয়েছে প্রায় ৩৭ লাখ সিরীয় শরণার্থী। এসব শরণার্থীর ইউরোপ যাওয়া ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তুরস্ক। তবে এরদোয়ানের অভিযোগ ইইউ ওই চুক্তি ভঙ্গ করেছে।

শনিবার ইস্তানবুলে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমরা কয়েক মাস আগে থেকেই বলে আসছি, ‘এরকম চলতে থাকলে আমাদের সীমান্ত খুলে দিতে হবে। তারা আমাদের কথা বিশ্বাস করেনি। সেকারণে গতকাল আমরা সীমান্ত খুলে দিয়েছি’। ইউরোপীয় ইউনিয়ন চুক্তি অনুযায়ী তুরস্ককে অর্থ সহায়তা দিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, ‘ইইউকে তাদের প্রতিশ্রুতি রাখতে হবে। বিপুল পরিমাণ শরণার্থীকে খাওয়ানোর মতো অর্থ আমাদের নেই’।

/জেজে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের