করোনা ভাইরাসে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ০৩:৩১আপডেট : ১০ মার্চ ২০২০, ১৩:৫৩

করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে যুক্তরাজ্যে এক বাংলাদেশি বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়ার পাঁচ দিনের মাথায় গত রবিবার ম্যানচেস্টারের এক হাসপাতালে তার মৃত্যু হয়। তার ছেলে বিবিসি বাংলাকে জানিয়েছেন, ইতালি বেড়াতে গিয়ে ফেরার পর তার বাবার সংক্রমণ ধরা পড়ে।  করোনা ভাইরাসে ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু

গত রবিবার ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা করোনা ভাইরাসে আক্রান্ত তৃতীয় ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করে।  ষাটোর্ধ ওই ব্যক্তি নর্থ ম্যানচেস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। নানা ধরণের স্বাস্থ্য জটিলতায় ভোগা ওই ব্যক্তির মৃত্যুর কথা নিশ্চিত করেন হাসপাতালের মুখপাত্র। বিবিসি বাংলা জানিয়েছে, মারা যাওয়া ওই ব্যক্তি বাংলাদেশি বংশোদ্ভূত।

মারা যাওয়া ওই ব্যক্তির ছেলে জানান, ১৯৮৯ সালে বাংলাদেশ থেকে ইতালিতে যান তার বাবা। পাঁচ-ছয় বছর আগে তারা স্থায়ীভাবে ব্রিটেনে চলে আসেন। তারপরও প্রতি বছরের গ্রীষ্মে পরিবারের সদস্যদের নিয়ে ইতালি বেড়াতে যেতেন তিনি। এবারও ফেব্রুয়ারির মাঝামাঝিতে ইতালিতে যান তিনি। দুই সপ্তাহ অবস্থান করে ফিরে আসার পরও সুস্থ্য ছিলেন তিনি। তবে তার দুই-তিন দিনের মাথায় অসুস্থ্য হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওই ব্যক্তির ছেলে জানান, তার বাবাকে হাসপাতালে চিকিৎসাধীন রাখার পরও নিজেদের বাড়িতে তাদেরও আলাদা করে রাখা হয়েছে। রবিবার টেলিফোনে বাবার মৃত্যুর সংবাদ পেলেও এখনও তাকে দাফনের অনুমতি পাননি তারা। তিনি বলেন, ‘আমাদের আইসোলেশনে রাখায় আমরা বাইরে বের হতে পারছি না। সপ্তাহখানেক  পরে ছাড়া পেলে জানাজা ও দাফনের আয়োজন করতে পারবো। এসময় মরদেহ মর্গে রাখা থাকবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ’।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের