ঘানায় দুই বাসের মধ্যে সংঘর্ষ, নিহত ৩৫

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২০, ০৪:৪৩আপডেট : ১০ মার্চ ২০২০, ১৪:০১

আফ্রিকার দেশ ঘানায় দুই বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) পূর্বাঞ্চলীয় কিনটাম্পো শহরের এই দুর্ঘটনায় আহত আরও ছয় জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ঘানায় দুই বাসের মধ্যে সংঘর্ষ, নিহত ৩৫

দুর্বল রক্ষণাবেক্ষণ, খারাপ সড়ক আর ট্রাফিক নিয়ম পালনে অনিহার কারণে পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় যানবাহনের সংঘর্ষ নিয়মিত ঘটনা। দেশটির সড়কে প্রতিদিনর গড়ে ছয় জনের মৃত্যু হয়। গত জানুয়ারিতে দেশটির মধ্যাঞ্চলের একটি সড়কে দুই বাসের সংঘর্ষে অপর ৩৪ জন নিহত হয়। 

সোমবারের দুর্ঘটনাটি ঘটেছে পূর্বাঞ্চলীয় বোনো এলাকায়। আঞ্চলিক মন্ত্রী কফি আমোয়াকোহেনে জানান, সংঘর্ষের পর বাস দুটিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে ২৭ জন মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরুর কথা জানিয়েছে দেশটির পুলিশ। কিনটাম্পো শহরের পুলিশ কর্মকর্তা ফ্রান্সিস আদজেই ব্রোবে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে অপেক্ষাকৃত বড় বাসের চালক নিজের লেন ছেড়ে অন্য লেনে ঢুকে পড়লে অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটিতে আগুন ধরে যায় বলে জানান তিনি।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম