১৩৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা, মৃত ছাড়িয়েছে ৫১০০

বিদেশ ডেস্ক
১৩ মার্চ ২০২০, ২২:২৩আপডেট : ১৩ মার্চ ২০২০, ২২:২৬

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটের হিসেবে এখন পর্যন্ত  ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত হয়েছে এক লাখ ৩৯ হাজার ৬৩৭ জন মানুষ। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭০ হাজার ৭৩৩ জন। তবে ভাইরাসটিতে সংক্রমিত হয়ে শুক্রবার (১৩ মার্চ) রাত পর্যন্ত প্রাণ হারিয়েছে পাঁচ হাজার ১২০ জন। ১৩৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা, মৃত ছাড়িয়েছে ৫১০০

গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার (১১ মার্চ) পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালিতে। দেশটিতে ১৫ হাজার ১১৩ জন আক্রান্ত হওয়ার বিপরীতে মারা গেছেন এক হাজার ১৬ জন।

ইতালির পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইরানে। দেশটিতে ১১ হাজার ৩৬৪ জন মানুষ আক্রান্ত হয়ে মারা গেছে ৫১৪ জন। দক্ষিণ কোরিয়ায় ৭ হাজার ৯৭৯ জন আক্রান্ত হয়ে মারা গেছে ৭১ জন। স্পেনে ৪ হাজার ৩৪৪ আক্রান্তের বিপরীতে মারা গেছে ১২২ জন।

সারাবিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছে পাঁচ হাজার ৮১ জন। এর মধ্যে চীনে অন্তত ২২, ইরানে এক হাজার ২৮৯,  দক্ষিণ কোরিয়ায় ১১০, স্পেনে এক হাজার ১৮৮, জার্মানিতে ৩৭২,  যুক্তরাষ্ট্রে ১৩৫ জন আক্রান্ত হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম