করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ৫১৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৪ মার্চ ২০২০, ১৯:২৩আপডেট : ২৪ মার্চ ২০২০, ২১:০৩

স্পেনে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হযে ৫১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনে এ ভাইরাসে মৃতের সংখ্যা এটাই সর্বোচ্চ। ২৪ মার্চ মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ৫১৪ জনের মৃত্যু
প্রতিবেদনে বলা হয়, স্পেনে করোনাভাইরাস পরিস্থিতি দ্রুত আরও খারাপের দিকে ধাবিত হচ্ছে।

জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার জানিয়েছে, ২৪ মার্চ পর্যন্ত স্পেনে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৬৭৩। এর মধ্যে দুই হাজার ৬৯৬ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে তিন হাজার ৭৯৪ জন।

দেশটিতে আক্রান্তদের মধ্যে প্রায় পাঁচ হাজার ৪০০ স্বাস্থ্যসেবা কর্মীও রয়েছে।

ইউরোপে ইতালির পরই এ ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ স্পেন। মাদ্রিদ, কাতালোনিয়াসহ দেশটির বিভিন্ন শহরে আক্রান্ত লোকজনের সংখ্যা বাড়ছে।

উদ্ভূত পরিস্থিতিতে সাধ্যমতো প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একইসঙ্গে নাগরিকদের সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, সবচেয়ে খারাপ সময় আসতে এখনও বাকি রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম