করোনায় এইচআইভি প্রতিরোধে কাজ করা বিজ্ঞানীর মৃত্যু

বিদেশ ডেস্ক
০২ এপ্রিল ২০২০, ১৪:০৪আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৪:০৮
image

এইচআইভি-এইডসের প্রতিষেধক নিয়ে কাজ করতেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী গীতা রামজি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মঙ্গলবার তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপুল সংখ্যক এইচআইভি আক্রান্ত মানুষের দেশ দক্ষিণ আফ্রিকায় গীতার মৃত্যুকে তাই অপূরণীয় ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।

করোনায় এইচআইভি প্রতিরোধে কাজ করা বিজ্ঞানীর মৃত্যু

গীতা রামজি অরুম ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠানটি এইচআইভ-এইডস ও যক্ষার প্রতিষেধক উৎপাদন নিয়ে কাজ করে। গত মঙ্গলবার উপকূলীয় শহর দুরবানের একটি হাসপাতালে তিনি মারা যান।

দক্ষিণ আফ্রিকার লাখ লাখ মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। দরিদ্র এই মানুষগুলোর চিকিৎসায় স্বল্পমূল্যের কোনো ওষুধ নেই। ফলে প্রতিবছরই বিপুলসংখ্যক লোক বিনা চিকিৎসায় মারা যায়। গীতা জীবনের বেশির ভাগ সময় ব্যয় করেছেন এইচআইভি-এইডসের প্রতিষেধক আবিষ্কারের জন্য।

সহকর্মী ও বন্ধু গেভিন চার্চইয়ার্ড বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম  বিবিসিকে বলেন, ‘গীতা অনেক দিন ধরে নারীদের এইচআইভি থেকে রক্ষায় কাজ দেবে, এমন প্রতিষেধক নিয়ে কাজ করছিলেন।’

এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা বলেছেন, অধ্যাপক গীতার মৃত্যুতে এইচআইভি-এইডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের লড়াই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো।

/এফইউ/বিএ/
সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী