করোনায় আক্রান্ত সিএনএন-এর উপস্থাপক

বিদেশ ডেস্ক
০৪ এপ্রিল ২০২০, ১৩:০০আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৪:২৫
image

এবার করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন-এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন। শুক্রবার (৩ এপ্রিল) ইনস্টাগ্রাম নিজের অ্যাকাউন্টে এক পোস্টে এ খবর জানান তিনি। শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি টেস্ট করান ও রিপোর্ট পজিটিভ আসে।

করোনায় আক্রান্ত সিএনএন-এর উপস্থাপক

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ৭৭ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণ গেছে ৭ হাজার ৪০৩ জনের। আক্রান্তদের মধ্যে রয়েছেন ক বাল্ডউইন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর।’

এর আগে, সিনএনএনের আরেক উপস্থাপক ক্রিস কুয়োমোর শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

ব্রুক বাল্ডউইন সংবাদমাধ্যমটির নিউইয়র্ক সিটি অফিসে কাজ করেন। তিনি সব নিয়ম-কানুন মেনে চলছেন এবং শিগগিরই সুস্থ হয়ে আবার পর্দার সামনে ফিরবেন বলে আশা করছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় ১১ লাখ মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর ৫৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: লস অ্যাঞ্জেলস টাইমস

/বিএ/
সম্পর্কিত
কমিউনিস্ট পার্টির শাসনের জন্য হুমকি এআই, চীনা গোয়েন্দাপ্রধানের হুঁশিয়ারি
মদের জন্য মাঝআকাশে যাত্রীর তাণ্ডব, ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় ও লাথি
ইরানকে চীনা সংস্থার স্যাটেলাইট চিত্র দেওয়ার খবর উড়িয়ে দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
সাংস্কৃতিক বাহিনী ছাড়া কোনও আন্দোলন সফল হয় না: রিজভী
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘ফোন ধরিস না কেন’ বলেই রেলের কর্মীদের থাপড়াতে শুরু করেন যুবদল নেতা
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
‘গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার’
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
নতুন সুপারহিরো সিনেমায় আমির খান!
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর